কালাই (জয়পুরহাট) প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১৫:৫২ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৬ ১৫:৫৪ পিএম
জয়পুরহাটের কালাইয়ে দিনব্যাপী স্বাস্থ্য মেলায় স্বাস্থ্য সম্পর্কে ধারণা দিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা এবং ফ্রি চিকিৎসাসেবা প্রদান করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জয়পুরহাটের কালাইয়ে দিনব্যাপী স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয়েছে।
মেলায় সাধারণ
মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পর্কে ধারণা দিতে
বিভিন্ন কার্যক্রম পরিচালনা এবং ফ্রি চিকিৎসাসেবা প্রদান করা হয়।
শনিবার কালাই
উপজেলার পুনট হাইস্কুল মাঠে দিনব্যাপী এ স্বাস্থ্য মেলায় আয়োজন করে বেসরকারি
স্বেচ্ছাসেবী সংগঠন আর্থ রুট সোসাইটি ( ই আর এস)।
দিনব্যাপী
এ আয়োজনে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন
ডা. মো. শাহীন রেজা, চর্ম, মেডিসিন ও ডায়াবেটিস বিষয়ে অভিজ্ঞ ডা. মো. মুশফিকুর
রহমান, গাইনি ও প্রসূতি বিষয়ে অভিজ্ঞ ডা. শারমিন আক্তার জুঁই, সহকারী সার্জন ডা. মো.
সাজেদুর রহমান মিলন, শিশু রোগ বিষয়ে অভিজ্ঞ ডা. মো. তারিক হাসান, চক্ষু বিশেষজ্ঞ ও
আবাসিক সার্জন ডা. মো. শফিউল্লাহ পলিন, গাইনি, প্রসূতি ও বন্ধ্যাত্ব বিষয়ে অভিজ্ঞ
ডা. মৌমিতা রহমান মিমি।
আর্থ রুট সোসাইটি
(ERS) এর কালাই উপজেলা শাখার সভাপতি সেকেন্দার আলী সরদারের সভাপতিত্বে স্বাস্থ্য মেলায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ফয়সাল
আহমেদ।
বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন, আর্থ রুট সোসাইটি (ERS)-এর আন্তর্জাতিক বিষয়ক সচিব নিজাম এম
রহমান, সাংগঠনিক সচিব ফুয়াদ সাকী, যুক্তরাষ্ট্র প্রবাসী রুহেল ইসলাম, কালাই উপজেলা
বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকার, পুনট ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মান্নান ফকির, প্যানেল চেয়ারম্যান মোর্শেদুল আলম, পুনট
উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান মতিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা বলেন,
আমরা আশা করছি, তিন হাজার সাধারণ মানুষকে ফ্রি চিকিৎসাসেবা দিতে পারব। মানুষের
দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধিই এ মেলার
মূল উদ্দেশ্য।