× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রমিক আব্দুল জব্বারের পাশে দাঁড়িয়েছে নির্মাণ শ্রমিক ইউনিয়ন

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১৫:২৭ পিএম

নির্মাণ শ্রমিক ইউনিয়ন কর্মহীন থাকা এই শ্রমিকের হাতে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছে সংগঠনটি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নির্মাণ শ্রমিক ইউনিয়ন কর্মহীন থাকা এই শ্রমিকের হাতে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছে সংগঠনটি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুড়িগ্রামের রাজারহাটে দুর্ঘটনায় আহত হয়ে কর্মক্ষমতা হারানো নির্মাণ শ্রমিক আব্দুল জব্বার আলীর পাশে দাঁড়িয়েছে উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন।

জীবিকার অবলম্বন হারিয়ে এক বছর ধরে কর্মহীন থাকা এই শ্রমিকের হাতে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছে সংগঠনটি।

শনিবার বেলা ১১টায় রাজারহাট উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে আয়োজিত চেক হস্তান্তর ও আলোচনা সভায় তার হাতে এ চেক তুলে দেওয়া হয়। আব্দুল জব্বার আলী সংগঠনটির একজন সদস্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় শূরা সদস্য ও কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার। বিশেষ অতিথি ছিলেন রাজারহাট উপজেলা জামায়াতের আমির ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা কফিল উদ্দিন, উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. শাহজালাল বসুনিয়া এবং রাজারহাট উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জাহিদুল ইসলাম সোহেল ও আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ছাদেকুল ইসলাম। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রুবেল মিয়া।

বক্তারা বলেন, শ্রমিকদের পারস্পরিক সহযোগিতা ও সংগঠনের ঐক্যই বিপদের সময় একে অপরের পাশে দাঁড়ানোর শক্তি জোগায়। কোনো সদস্য বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো সংগঠনের নৈতিক দায়িত্ব। শ্রমিকদের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা