× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলীকদমে স্কুল মেরামতে দুর্নীতি!

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা-আলীকদম (বান্দরবান)

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১৫:২৫ পিএম

আলীকদম উপজেলার সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আলীকদম উপজেলার সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় বান্দরবানের আলীকদম উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে মাইনর (ক্ষুদ্র) মেরামতের কাজে সীমাহীন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। কাগজে কলমে নামমাত্র কাজ দেখিয়ে এবং আইএসও কম্পোনেন্ট-১ এর অধিনে প্রি-প্রাইমারি এন্ড প্রাইমারি এডুকেশন ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় স্কুল/ক্লাসরুম সুসজ্জিতকরণ ও সংস্কার প্রকল্পের কাজ দেখিয়ে ক্ষুদ্র (মাইসর) মেরামতের লাখ লাখ টাকা লুটপাট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আইএসও কম্পোনেন্ট-১ এর অধিনে স্কুল/ক্লাসরুম সুসজ্জিতকরণ ও সংস্কার প্রকল্পের আওতায় আলীকদম উপজেলায় ২০টি বিদ্যালয় সম্প্রতি সময়ে ৭ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছিল। ওই প্রকল্পের অনিয়মের বিষয়ে অধিদপ্তর থেকে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। 

আলীকদম উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে উপজেলার ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মাইনর (ক্ষুদ্র) মেরামতের জন্য ১ লাখ ৫০ হাজার টাকা করে ১০ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের এসব কাজ বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) বা এডহক কমিটির মাধ্যমে করার কথা। কিন্তু অধিকাংশ বিদ্যালয়েই প্রধান শিক্ষক উপজেলা শিক্ষা অফিসের সঙ্গে যোগসাজশে সদ্য করা স্কুল/ক্লাসরুম সুসজ্জিতকরণ ও সংস্কার প্রকল্পের কাজ দেখিয়ে ভুয়া বিল-ভাউচারে কাগজে কলমে কাজ শেষ দেখিয়ে বরাদ্দকৃত টাকার সিংহভাগ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। 

মাইনর মেরামতের দেড় লাখ টাকা বরাদ্দ পাওয়া বিদ্যালয়গুলো হলোÑ আলীকদম বাস টার্মিনাল সরকারি প্রাথমিক বিদ্যালয় (কোড: ১৬৯৩৭১), ছাবের মিয়া পাড়া আব্দুল হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় (কোড: ১৪২০৬২), সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় (কোড: ১৬৯৩৫৬), মেনক্য মেনকক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (কোড: ১৬৯৫৩৩), দয়াল চন্দ্র পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (কোড: ১৬৯৩৫৯), মেজর জামানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (কোড: ১৪২০৫৭) ও চৈক্ষ্যং মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় (কোড: ১৬৯৩৭০)। 

সরজমিনে সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় গেলে স্কুলের প্রধান শিক্ষক মোকাম্মেল আমিন কুতুবী মাইনর মেরামতের কাজের বিল ভাউচার দেখান। মাইনর মেরামতের ৯টি ভাউচারের মধ্যে ১নং ভাউচারে ১টি সাবমারসিবল পাম্প ও ২টি বৈদ্যুতিক সিলিং ফ্যান কেনায় ২৫ হাজার টাকা খরচ করা হয়। প্রদর্শিত বিলটি লামা বাজারের আবরার টেলিকমের। আবরার টেলিকমের মালিক রিদুয়ানুল হক বলেন, আমি মোবাইলের যন্ত্রাংশ বিক্রি করি। পানির মোটর বা ফ্যান বিক্রি করিনা। মোকাম্মেল মাস্টার আমার কাছ থেকে খালি ভাউচার নিয়ে গিয়েছিলেন। একইভাবে বাকী ভাউচারগুলো সরজমিনে সত্যতা মিলেনি। দুঃখের বিষয় হলো স্কুলের সহকারী শিক্ষক নুর মোহাম্মদ ও ইউনুচ বলেন, মাইনর মেরামতের কাজের বরাদ্দ দেওয়া হয়েছে আমরা কিছু জানিনা, প্রধান শিক্ষক বলতে পারবেন। তবে রাজস্ব খাত থেকে ঠিকাদার ৭ লাখ টাকার কাজ করেছিল, সেটা জানি। সে কাজেও অনিয়ম হওয়ায় তদন্ত চলছে। নাম প্রকাশ না করা শর্তে স্কুলের কয়েকজন অভিভাবক বলেন, রাজস্ব খাত থেকে ঠিকাদার যে ৭ লাখ টাকার কাজ করেছিলেন, সে কাজগুলো মাইনর মেরামতে দেখিয়ে দেড় টাকা আত্মাসৎ করছে প্রধান শিক্ষক।

এই কাজে উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) কামাল হোসেন জড়িত। এদিকে কোনো ভাউচার বা রেজুলেশনে প্রধান শিক্ষক ছাড়া কারো সই দেখা যায়নি। করা হয়নি প্লান।  

আলীকদম উপজেলার ছাবের মিয়া আব্দুল হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ 

একইভাবে আলীকদম বাস টার্মিনাল সরকারি প্রাথমিক বিদ্যালয় গেলে কথা হয় প্রধান শিক্ষক মোহাম্মদ হোছনগীর এর সঙ্গে। তিনি মাইনর মেরামত থেকে যে কাজ করেছে বলে দেখিয়েন ওই কাজ গুলোও স্কুল/ক্লাসরুম সুসজ্জিতকরণ ও সংস্কার প্রকল্পের ৭ লাখ টাকা থেকে করা হয়েছিল বলে জানিয়েছেন ঠিকাদার। মাইনর মেরামতে দেখানো কাজগুলো আইএসও কম্পোনেন্ট-১ এর বিল ভাউচারে প্রদর্শন করা হয়েছে। মূলত একই সময়ে দুই প্রকল্পের কাজের বরাদ্দ আসায় এক প্রকল্পের কাজ দেখিয়ে অন্য প্রকল্পের টাকা আত্মসাৎ করার মিশনে নেমেছে প্রধান শিক্ষক ও শিক্ষা অফিসার। প্রধান শিক্ষক মোহাম্মদ হোছনগীর প্রদর্শিত মাইনর মেরামতের বিল ভাউচারের ২নং বিলে আলীকদম বাস স্টেশন সংলগ্ন আল আমিন ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ ৩২ হাজার ৫শত টাকার রড ক্রয় ও ৪নং বিলে ২৩ হাজার টাকা গ্রিল মিস্ত্রির মজুরি দেখানো হয়। আল আমিন ইঞ্জিনিয়ার ওয়ার্কশপের মালিক সাব্বির জানান, আমার দোকান থেকে কোনো লোহার বার বা গ্রিলের কাজ করা হয়নি। ৩নং বিলে ৫০ ব্যাগ সিমেন্ট ক্রয়ের ২৭ হাজার ৫শত টাকা খরচ দেখানো হয়েছে। বিল নিয়ে বাস টার্মিনালে মের্সাস আকবর ট্রেডার্সে গেলে তিনি জানান আমার দোকান থেকে কোনো সিমেন্ট নেয়নি। বিলের লেখা আমার নয়। খালি বিল নিয়ে উনারা লিখেছেন। ওই স্কুলের সহকারী শিক্ষকরাও মাইনর মেরামতের কাজ হয়েছে বলে জানেন না। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরও জানান, মেরামতের জন্য দেড় লাখ টাকার মধ্যে ৩০ হাজার টাকা ভ্যাট আয়কর কাটা হয়েছে। এছাড়া ট্রেজারি অফিসে ১০ হাজার, ব্যাংকে ক্যাশিয়ারকে ৫ হাজার, প্রকৌশলী ও শিক্ষা অফিসে খরচ দিতে হয়েছে। 

ছাবের মিয়া পাড়া আব্দুল হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, তিনি এখনো কাজ করেননি। কিছুদিনের মধ্যেই কাজ করা হবে। ৪ মাস পেরিয়ে গেলেও এখনো কাজ হয়নি কেন? এমন প্রশ্ন করতে তিনি এড়িয়ে যান। এরকম অনিয়ম ও দুর্নীতির চিত্র প্রায় সব স্কুলে। 

এসব বিষয়ে আলীকদম উপজেলা শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন জানান, ‘২০২৫-২৬ অর্থবছরে বরাদ্দপ্রাপ্ত সব টাকাই বিধি মোতাবেক ব্যয় করা হয়েছে। মাইনর মেরামতে কোনো অনিয়ম হয়নি বলে দাবি করেন তিনি।

আলীকদম উপজেলা ইউএনও মনজুর আলম বলেন, স্কুল/ক্লাসরুম সুসজ্জিতকরণ ও সংস্কার প্রকল্পের অধিনে ২০টি স্কুলে ৭ লাখ টাকা করে দেওয়া বরাদ্দের অনিয়ম হয়েছে বলে শিক্ষা অধিদপ্তর থেকে তদন্ত চলছে। মাইনর মেরামতেরও অনিময়ের তথ্য পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা