× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক্সপ্রেসওয়ের শ্রীনগরে মাইক্রোবাস দুর্ঘটনায় আহত ৯

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১৪:৫৭ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬ ১৫:০০ পিএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে ৯ জন আহত হন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে ৯ জন আহত হন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে ৯ জন আহত হয়েছেন। 

শনিবার ভোর সোয়া ৪টার দিকে উপজেলার পাটাভোগের বেজগাঁওয়ে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহত যাত্রীদের উদ্ধার করেন। আহতরা হলেনÑ মাদারীপুর সদর এলাকার রুম্পা খাতুন, মিম আক্তার, খাদিজা আক্তার, ইতালী প্রবাসী রাসেলমাতবর, সিরাজ মাতবর, রনিমাতবর, মেহেদী, ঢাকার খিলগাঁও এলাকার মো. ইব্রাহিম  ও ময়মনসিংহ জেলার আল-আমিন। আহত ব্যক্তিরা সবাই মাইক্রোবাসের যাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সোয়া ৪টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের বেজগাঁও নামক স্থানে মাওয়ামুখী হাইচ মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো চ-১৬ ৩৪৪২) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের (ঢাকা মেট্রো অ-১৪ ২১৯৭) পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের  ভেতরে যাত্রীরা আটকা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস আহত ব্যক্তিদের উদ্ধার করে। স্থানীয়রা আরও জানান, ধারণা করা হচ্ছেÑ অতিগতির কারণে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা সংঘটিত হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। চালক গাড়ির ভেতরে আটকা পড়েন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতালী প্রবাসী রাসেল মাতবরকে বিমানবন্দর থেকে রিসিভ করে স্বজনরা মাদারীপুরে যাচ্ছিলেন। 

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. সুহেল রানা জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় আটকে পড়া চালকসহ আহত যাত্রীদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। 

হাঁসাড়া হাইওয়ে পুলিশ জানায়, মাইক্রোবাসটি সড়ক থেকে সরানো হয়েছে। যান চলাচল স্বাভাবিক আছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা