× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ

এইচএসসিতে পরপর তিনবার শতভাগ ফেল করে হ্যাটট্রিক

মধুখালী (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১৪:৫৬ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬ ১৫:০০ পিএম

মধুখালীর মেগচামী আদর্শ স্কুল এন্ড কলেজ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মধুখালীর মেগচামী আদর্শ স্কুল এন্ড কলেজ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফরিদপুরের মধুখালীতে উপজেলার মেগচামী আদর্শ স্কুল এন্ড কলেজে ৯ জন শিক্ষক থাকার পরও মানবিক বিভাগ থেকে চারজন এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থী ফেল করেছেন।

এই প্রতিষ্ঠানটি গত ২০২৪, ২০২৫ এবং চলতি বছর ২০২৬- এ কোনো শিক্ষার্থী পাশ না করায় হ্যাটট্রিকের নজির স্থাপিত হলো। এছাড়া উপজেলার  আড়পাড়া কাজী সিরাজুল ইসলাম স্কুল এন্ড কলেজে চলতি বছর মানবিক বিভাগে দুইজন শিক্ষার্থী অংশ নিয়ে ফেল করেছেন। 

শতভাগ শিক্ষার্থী ফেলের এই নজিরবিহীন বিপর্যয়ে এলাকায় তীব্র অসন্তোষ ও সমালোচনার ঝর বয়ে যাচ্ছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বের হয়। প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, মেগচামী আদর্শ স্কুল এন্ড কলেজ থেকে চারজন এবং আড়পাড়া কাজী সিরাজুল স্কুল এন্ড কলেজ থেকে দুইজন শিক্ষার্থী অংশ নেন। কিন্তু তাদের কেউই পাস করতে পারেননি। 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক আক্ষেপ করে বলেন, আমরা অনেক কষ্ট করে ও বুকভরা আশা নিয়ে আমাদের সন্তানকে কলেজে পাঠাই। তবে কলেজ কর্তৃপক্ষের চরম উদাসীনতায় একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি। এটা খুব দুঃখজনক। মেগচামী আদর্শ স্কুল এন্ড কলেজের  প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মৃধা এই ফলাফলের জন্য দায়ী করে বলেন, আমাদের কলেজ শাখায় ৯জন শিক্ষক যোগদান করলেও দুইজন আর আসেন না এবং মূল সমস্যা হচ্ছে ইংরেজি ও আইসিটি বিষয়ে কোনো শিক্ষক নেই। কিন্ত স্কুল শাখায় আমাদের পরীক্ষার ফলাফল খুব ভালো। 

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আউয়াল আকন বলেন, এটা হতাশার চিত্র। মেগচামী আদর্শ স্কুল এন্ড কলেজের ফলাফল জানার পর গত ৩ নভেম্বর প্রতিষ্ঠানটি পরিদর্শন করে জানতে পারি কলেজ শাখায় শিক্ষক ৯জনের মধ্যে দুইজন অন্যত্র চাকরি নিয়ে চলে গেছেন। বাকি ৭জন কোনো ক্লাস নেন না। ৪ নভেম্বর ওই শিক্ষদেরকে কারণ দর্শনানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাব পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ২০২৪, ২০২৫ ও চলতি ২০২৬ সালে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাশ করতে পারেননি।

শিক্ষার্থীরা পরপর তিন বছর শতভাগ ফেল করে হ্যাটট্রিক করেছে। দেখা যায় টানা তিন বছর ধরে প্রতিষ্ঠানটির ফলাফল শূন্যের কোটায় রয়েছে। তিনি বলেন, মেগচামী আদর্শ স্কুল এন্ড কলেজের কলেজ শাখাটি বন্ধ করার কথা বলা হয়েছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা