কাউনিয়া (রংপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১৪:৩০ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৬ ১৪:৩২ পিএম
এনজিও কর্মী ফখরুল আলম রতন হত্যাকাণ্ডে জড়িত সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত ফাঁসি কার্যকরের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রংপুরের কাউনিয়ায় এনজিও কর্মী ফখরুল আলম রতন হত্যাকাণ্ডে জড়িত সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত ফাঁসি কার্যকরের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
শনিবার সকালে কাউনিয়া থানা কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে
নিহত রতনের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণিপেশার শত শত মানুষ অংশ নেন।
মানববন্ধনে
বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহত রতনের স্ত্রী শাম্মী আক্তার। তিনি বলেন,
“আমার অবুঝ বাচ্চাদের সামনে থেকে আমার স্বামীকে নির্মমভাবে কেড়ে নেওয়া হয়েছে। আমি স্বামী
হত্যার বিচার চাই। যারা আমার সংসার ধ্বংস করেছে, তাদের দ্রুত ফাঁসি দেওয়া হোক।”
এ সময় নিহতের
মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার বুকের মানিককে যারা কেড়ে নিয়েছে, আমি তাদের ফাঁসি
চাই। সরকার ও প্রশাসনের কাছে আমার একটাই দাবি, আমার ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক
শাস্তি নিশ্চিত করা হোকÑ যাতে আর কোনো মায়ের বুক খালি না হয়।
মানববন্ধনে
আরও বক্তব্য দেন নিহত রতনের বড় ভাই ফিরোজ কবির মিলন, চারজিগারপাড় জামে মসজিদের সভাপতি
ফজলুল হক, সাধারণ সম্পাদক হাসেম মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা হত্যাকাণ্ডের
তীব্র নিন্দা জানিয়ে গ্রেপ্তার আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবি
জানান।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর র্যাব ও পুলিশের যৌথ অভিযানে ফখরুল আলম রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাউনিয়া থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজন ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে শনিবার সকালে তারা থানার সামনে জড়ো হয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।