× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রবীন্দ্রনাথের দেয়ালচিত্রে কালি, পুনরায় আঁকা শুরু

খুলনা অফিস

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১৩:১৭ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্র বিকৃত করার ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন  কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্র বিকৃত করার ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্র বিকৃত করার ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেছেন, বিশ্ববরেণ্য কবির প্রতিকৃতিতে কালি লেপন অসম্মানজনক ও বিদ্বেষমূলক। বিকৃত প্রতিকৃতিটি আবারও আঁকা হবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশকে অনুরোধ জানানো হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে নগরীর শিববাড়ী মোড়ে বিকৃত দেয়ালচিত্রটি পরিদর্শন করেন কেসিসি প্রশাসক। এ সময় তিনি বলেন, মানুষের পছন্দ-অপছন্দ থাকতে পারে। তবে তা প্রকাশ করতে গিয়ে এমন কোনো কাজ করা উচিত নয়Ñ যা অন্যের প্রতি অসম্মান প্রদর্শন করে, জনমনে প্রতিক্রিয়া সৃষ্টি করে কিংবা বিদ্বেষ ছড়ায়। একটি ছবি মুছে দিয়ে একজন মানুষকে অস্বীকার করা যায় না। রাজনৈতিক প্রতিহিংসা যেন কোনোভাবেই চিত্রকর্মের ওপর আঘাত না হানে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট মিনা মিজানুর রহমান এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল একেকজন একেকটি প্রতিষ্ঠান। হাজার হাজার বছরেও একজন রবীন্দ্রনাথ, নজরুল, জসীমউদ্দীন কিংবা এস এম সুলতানের জন্ম হয় না। তাদের ছবি মুছে ফেললে তাদের অস্তিত্ব মুছে যায় না; বরং এতে জাতি হিসেবে আমাদের পরিচয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষতি হয়।

খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, শুক্রবার সড়কের বিপরীত পাশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় কারা, কখন দেয়ালচিত্রটি বিকৃত করেছে, তা জানা যায়নি। বিষয়টি জানার পর পুলিশ খোঁজখবর শুরু করেছে।

এর আগে শুক্রবার শিববাড়ী মোড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখ কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়। প্রতিকৃতির মাথার কাছে সাঁটানো হয় দুটি পোস্টার। সেগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথের ভূমিকা নিয়ে অভিযোগ তোলার পাশাপাশি ভারতবিরোধী বিভিন্ন বক্তব্য লেখা রয়েছে। একটি পোস্টারে লেখা, ‘তিতুমীরের বাংলায়, মুসলিম পূর্ব বাংলায় বিদেশির ঠাঁই নেই, ভারত বন্দনার ঠাঁই নেই।’ তবে কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কেসিসির উদ্যোগে নগরীর বিভিন্ন দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান ও মাইকেল মধুসূদন দত্তসহ দেশবরেণ্য ব্যক্তিদের প্রতিকৃতি আঁকা হয়েছে। পাশাপাশি তুলে ধরা হয়েছে খুলনার ঐতিহ্য ও সংস্কৃতি। এসব দেয়ালচিত্র নগরবাসীর প্রশংসা পেলেও রবীন্দ্রনাথের প্রতিকৃতি বিকৃতির ঘটনায় ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা