× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধ্যরাতে মহাসড়কের পাশে শিল্পকারখানার বাসে আগুন

ধামরাই (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১২:২১ পিএম

ঢাকার ধামরাইয়ে মহাসড়কে পাশে দাঁড় করিয়ে রাখা একটি শিল্পকারখানার শ্রমিক আনা-নেওয়ার বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার ধামরাইয়ে মহাসড়কে পাশে দাঁড় করিয়ে রাখা একটি শিল্পকারখানার শ্রমিক আনা-নেওয়ার বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার ধামরাইয়ে মহাসড়কে পাশে দাঁড় করিয়ে রাখা একটি শিল্পকারখানার শ্রমিক আনা-নেওয়ার বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শনিবার মধ্যরাতে উপজেলার শ্রীরামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকামুখী সার্ভিস লেনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।

ফায়ার সার্ভিস জানান, রাতে ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় শিল্পকারখানার শ্রমিকদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত পল্লী সেবা নামের একটি বাস ঢাকা-আরিচা মহাসড়কের সার্ভিস লেনে রেখে বাসায় চলে যান বাসের চালক। রাত ২টা দিকে বাসটিতে অগ্নিসংযোগের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণ করে। 

বাসটির মালিক মো. শহিদুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আমার বাস দিয়ে গ্রাফিক্স টেক্সটাইলস লিমিটেডের কর্মী আনা-নেওয়া করত।  গতকাল রাত ১১টার দিকে গাড়ি ধোঁয়া মোছা শেষ করে  ড্রাইভার বাসায় চলে যায়। এরপর রাত ২টার দিকে আগুনের খবর পাই। এসে দেখি ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ আগুন নিভানোর কাজ করতেছে। 

ধামরাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আল আমিন বলেন, গোলড়া হাইওয়ে থানা পুলিশ রাতে শ্রীরামপুর এলাকায় বাসে আগুন দেখতে পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনে জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।  প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ৩টার দিকে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনার সময় বাসের গেট তালা দেওয়া ছিল। ঘটনাটি নাশকতামূলক বলে মনে হচ্ছে। 

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মাতুব্বর প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ঘটনার অদূরে আমাদের টহল টিম দায়িত্ব পালন করছিল। বাসে আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। পরে বাসের চালকও সেখানে আসেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা