× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিবারের সদস্যদের দিয়ে পর্নো ভিডিও তৈরি, বিক্রির অভিযোগে আটক ১

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ২২:৩৩ পিএম

নরসিংদীতে পরিবারের সদস্যদের দিয়ে পর্নোগ্রাফি তৈরি করে আন্তর্জাতিক বিভিন্ন ওয়েবসাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নরসিংদীতে পরিবারের সদস্যদের দিয়ে পর্নোগ্রাফি তৈরি করে আন্তর্জাতিক বিভিন্ন ওয়েবসাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নরসিংদীতে পরিবারের সদস্যদের দিয়ে পর্নোগ্রাফি তৈরি করে আন্তর্জাতিক বিভিন্ন ওয়েবসাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকায় শুক্রবার সন্ধ্যায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক গিয়াস উদ্দিন গাজীপুরের কালীগঞ্জ থানার ঘোনপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে।

পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গিয়াস উদ্দিন দীর্ঘদিন ধরে নরসিংদীর মাধবদী থানার ভগীরথপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে পরিবারের সদস্যদের দিয়ে আপত্তিকর ভিডিও তৈরি করতেন। পরে এসব ভিডিও বিভিন্ন আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে অর্থের বিনিময়ে বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে। তার ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের তথ্যও পেয়েছেন গোয়েন্দারা।

প্রশাসনের নজরদারি এড়াতে সম্প্রতি পরিবার নিয়ে মাধবদীর ভগীরথপুর এলাকা ছেড়ে পলাশের ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকায় যাওয়ার পরিকল্পনা করেন তিনি। শুক্রবার ওই এলাকার মঞ্জুর মোর্শেদ লিটনের নবনির্মিত একটি ভবনে ভাড়াটিয়া হিসেবে ওঠেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করা হয়। পরে পরিবারের মালামাল বহনকারী গাড়ির ওপর নজরদারি করে সন্ধ্যায় অভিযান চালিয়ে গিয়াস উদ্দিনকে আটক করে পুলিশ।

পলাশ থানার ওসি বলেন, “পর্নোগ্রাফি তৈরির অভিযোগে গিয়াস উদ্দিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে। ওই বাসা থেকে পর্নোগ্রাফি-সংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা