× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গলাচিপায় ঘেরে বিষ প্রয়োগে ৫০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

গলাচিপা (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ২১:৫৩ পিএম

পটুয়াখালীর গলাচিপায় মাছের ঘেরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ছবি: ভিডিও থেকে নেওয়া

পটুয়াখালীর গলাচিপায় মাছের ঘেরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ছবি: ভিডিও থেকে নেওয়া

পটুয়াখালীর গলাচিপায় মাছের ঘেরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ঘেরমালিক মাছচাষি বাবুল খান (৬০)। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খারিজ্জমা গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বাবুল খান দীর্ঘদিন ধরে এলাকায় চার থেকে পাঁচটি ঘের ও পুকুরে মাছ চাষ করছেন। বৃহস্পতিবার রাতে তার একটি ঘেরে বিষ প্রয়োগ করা হলে রুই, কাতলা, তেলাপিয়া, মৃগেল, মিনার কার্প ও সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ মারা যায়।

ঘেরের দেখাশোনার দায়িত্বে থাকা আরিফ হোসেন জানান, বৃহস্পতিবার দিনেও মাছগুলো স্বাভাবিক ছিল। শুক্রবার সকালে ঘেরে গিয়ে মাছগুলোকে পানিতে ছটফট করতে ও মরে ভেসে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় মরা মাছ মাটিচাপা দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা নুরু মৃধার দাবি, ঘেরটিতে তিন থেকে চার কেজি ওজনের প্রায় ২০ হাজার মাছ ছিল। বিষ প্রয়োগের ঘটনায় মাছচাষির ব্যাপক ক্ষতি হয়েছে।

এ ঘটনায় আরিফ হোসেন কলাগাছিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দিয়েছেন।

কলাগাছিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাকসুদুর রহমান বলেন, মাছ মারা যাওয়ায় বাবুল খানের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত করা প্রয়োজন।

কলাগাছিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘেরটিতে সিসিটিভি ক্যামেরা রয়েছে। ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জেনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা