× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উজিরপুরে ইউএনওর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম

উজিরপুর (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ২১:৪৫ পিএম

মশার বংশবিস্তার রোধ ও ডেঙ্গুর ঝুঁকি কমাতে উজিরপুরে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নিজেই খালে নেমেছেন ইউএনও মো. আলী সুজা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মশার বংশবিস্তার রোধ ও ডেঙ্গুর ঝুঁকি কমাতে উজিরপুরে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নিজেই খালে নেমেছেন ইউএনও মো. আলী সুজা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মশার বংশবিস্তার রোধ ও ডেঙ্গুর ঝুঁকি কমাতে বরিশালের উজিরপুরে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নিজেই খালে নেমেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা।

মশার বংশবিস্তার রোধ, ডেঙ্গুর ঝুঁকি কমানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে এবং বিডি ক্লিন বরিশালের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় পরিচ্ছন্নতাকর্মী ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে স্থানীয় শিক্ষার্থীরাও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

অভিযানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান খান, বিডি ক্লিন বরিশাল বিভাগের সমন্বয়ক জায়েদ ইরফান, সহ-সমন্বয়ক আরিফ হোসেন, সমন্বয়ক আনজুম খান, আখি ইসলামসহ স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উপজেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এ খালটি দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলে দূষিত করা হয়েছে। এতে প্রচণ্ড দুর্গন্ধের সৃষ্টি হয়েছে, ফলে এ পথ দিয়ে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি মশার বিস্তার বেড়ে যাওয়ায় ডেঙ্গুর প্রাদুর্ভাবের আশঙ্কা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খালটি পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই, প্রত্যেকে নিজ নিজ বাড়ির আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার রাখবেন এবং এডিস মশার বংশবিস্তার রোধে সচেতন হবেন। সম্মিলিত প্রচেষ্টায় পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলে সবাই সুস্থ ও সুন্দর জীবনযাপন করতে পারব।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা