× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাকিমপুরে সাজাপ্রাপ্ত দুই নারীসহ গ্রেপ্তার ৩

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ২১:৪২ পিএম

হাকিমপুরে পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দুই নারীসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হাকিমপুরে পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দুই নারীসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দিনাজপুরের হাকিমপুরে পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দুই নারীসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার হাকিমপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন হাকিমপুর উপজেলার কোকতাড়া গ্রামের মো. আল আমিন। উপজেলার সাতকুড়ি গ্রামের মো. জাকির হোসেন খানের স্ত্রী মোছা. রুনা বেগম এবং মনসাপুর গ্রামের মো. গোলাম মওলার স্ত্রী মোছা. সেতারা খানম।

পুলিশ সূত্রে জানা গেছে, রুনা বেগমের বিরুদ্ধে এনজিআর-২৫/২৯, দায়রা-৪৪৩/২৪ ও ১২৮সি/২৩ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাঁর এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ডের সাজা হয়েছে। 

অন্যদিকে, সেতারা খানমের বিরুদ্ধে সিআর-৫১৭/২১ (জয়.) ও দায়রা-১০৬৫/২২ মামলায় সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম জানান, গ্রেপ্তার তিন আসামিকে দিনাজপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা