× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদক কারবারিদের প্রতিরোধে ভয় পেলে রাজনীতি করার দরকার নেই: রাশেদ খান

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ২১:২৩ পিএম

কালীগঞ্জের ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সচেতনতামূলক সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কালীগঞ্জের ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সচেতনতামূলক সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আজকের পর থেকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের ভাটপাড়া গ্রামে কোনো মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর ঠাঁই হবে না। মাদক কারবারিদের সামাজিকভাবে প্রতিহত করে এলাকা থেকে বিতাড়িত করতে হবে। মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করতে ভয় পেলে রাজনীতি বা দল করার দরকার নেই।’

শুক্রবার বিকেলে কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক, বাল্যবিবাহ, যৌতুক ও অনলাইন জুয়া প্রতিরোধে আয়োজিত সচেতনতামূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। 

রাশেদ খান বলেন, মাদকের ভয়াবহতা থেকে দেশ ও জাতিকে রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে হবে না, পরিবার ও সমাজের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। মাদক কারবারি ও মাদকসেবীদের চিহ্নিত করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদেরও চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দিতে হবে।

নারীদের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে তিনি বলেন, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও যৌতুক বন্ধ করতে হবে। পরিবার থেকেই এসব বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে। 

দেশের জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে রাশেদ খান বলেন, গ্যাস ও জ্বালানি তেলের বর্তমান সংকট একটি জাতীয় সমস্যা। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে দেশের সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করছেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী। 

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠুর সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ নেতা তবিবর রহমান মিনি, চিকিৎসক ডা. নুরুল ইসলাম ও সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান। এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা