× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘাটাইলে মেছোবাঘ আতঙ্কে শতাধিক পরিবার

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ২১:১৫ পিএম

শুক্রবার সকালে ঘাটাইলের লক্ষিন্দর ইউনিয়নের তালতলা গ্রামে বাড়ির পাশের ঝোপঝাড়ে মেছোবাঘ দেখতে পান স্থানীয়রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শুক্রবার সকালে ঘাটাইলের লক্ষিন্দর ইউনিয়নের তালতলা গ্রামে বাড়ির পাশের ঝোপঝাড়ে মেছোবাঘ দেখতে পান স্থানীয়রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টাঙ্গাইলের ঘাটাইলে দুই মেছোবাঘের দেখা মেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে শতাধিক পরিবারের মধ্যে। শুক্রবার সকালে উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের তালতলা গ্রামে বাড়ির পাশের ঝোপঝাড়ে মেছোবাঘ দুটি দেখতে পান স্থানীয়রা।

পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো হলে বাঘ দুটি পালিয়ে যায়। তবে এখনও ধরা না পড়ায় আতঙ্ক কাটছে না এলাকাবাসীর। বন বিভাগের দাবি, এগুলো চিতাবাঘ নয়, মেছোবাঘ বা মেছো বিড়াল।

স্থানীয় বাসিন্দা মো. বাবলু মিয়ক জানান, বেশ কিছু দিন ধরে দুটি মেছোবাঘ উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের তালতলা এলাকায় চলাফেরা করছিল। মেছোবাঘ দুটি এলাকার অনিকনগর পার্কের পশ্চিম পাশে বারেকরর বাড়ির পাশে ঝোপঝাড়ে দুটি মেছোবাঘ দেখা যায়। এসময় হারুন নামের এক কিশোর মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। মূহুর্তেই সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। শত শত উৎসুক জনতা ওই ঘন জঙ্গলের পাশে ভিড় জমান। 

স্থানীয় বারেক মিয়া জানান, শুক্রবার সকাল ১০টার দিকে বাঘ দুটি আমার বাড়ির পশ্চিম পাশে ঘন জঙ্গল থেকে বাইরে এসে শুয়ে থাকতে দেখি। পরে দুটি বাঘ উচ্চস্বরে গর্জন করতে থাকে। বাঘের গর্জনে সামনে গিয়ে কেউ আক্রমণ করতে সাহস পাচ্ছিল না।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহ মেম্বার জানান, মেছো বাঘের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে দ্রুত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বাঘ আতঙ্ক ছড়িয়ে পড়ে সমস্ত এলাকায়। 

উপজেলা বন কর্মকর্তা মো. এমরান আলী জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয়রা ভুল করে এটাকে চিতাবাঘ বললেও এটা মূলত মেছোবাঘ বা মেছো বিড়াল। আতঙ্কিত না হতে এবং মেছো বাঘ দুটিকে না মারার অনুরোধ করে স্থানীয় মসজিদের মাইকে ঘোষনা দিয়েছি। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা