× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশ সদস্যের পায়ের রগ কাটল মাদককারবারিরা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ২১:১০ পিএম

আবুল কালাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আবুল কালাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আবুল কালাম নামে এক পুলিশ কনস্টেবলের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক কারবারিদের বিরুদ্ধে।

হামলায় তাঁর হাত-পা ভেঙে দেওয়া এবং ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ করেছেন স্বজন ও স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ভর্তি করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার তারাব পৌরসভার উত্তর মাসাবো এলাকার একটি নির্জন বিলে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সূত্রে জানা যায়, আহত আবুল কালাম উত্তর মাসাবো এলাকার বাসিন্দা। তিনি কিশোরগঞ্জ জেলা পুলিশের সদস্য হিসেবে কর্মরত। চাকরির সুবাদে এলাকার বাইরে থাকলেও ছুটিতে বাড়িতে এলেই নিজ এলাকায় মাদক কারবার ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। সম্প্রতি শাহাদাত ও এমদাদুল নামে স্থানীয় দুই মাদক কারবারিকে পুলিশের হাতে তুলে দেন তিনি। এরপর থেকেই তাঁদের স্বজন শাহজালাল তাঁকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

স্বজনদের অভিযোগ, ঘটনার রাতে শাহজালাল ফোন করে আবুল কালামকে বাড়ি থেকে ডেকে নেন। পরে তাঁকে উত্তর মাসাবো এলাকার একটি নির্জন বিলে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া শাহজালালসহ ১০ থেকে ১৫ জনের একটি দল তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁকে লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তাঁর হাত-পা ভেঙে যায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁর পায়ের রগ কেটে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন স্বজনেরা।

আবুল কালামের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে পরে শারীরিক অবস্থার অবনতিতে উন্নত চিকিৎসায় ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) স্থানান্তর করা হয়।

এদিকে হামলার ঘটনায় উত্তর মাসাবোসহ আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, মাদক কারবারিদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে সাধারণ মানুষও বিভিন্ন সময় হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন জানান, লিখিত অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা