× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আয়-রোজগার বৃদ্ধিতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ২০:২৬ পিএম

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কাব ক্যাম্পুরি-২০২৬-এর উদ্বোধন ও স্কাউট ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কাব ক্যাম্পুরি-২০২৬-এর উদ্বোধন ও স্কাউট ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণ এবং সাধারণ মানুষের কষ্ট লাঘবে সরকার নানা উদ্যোগ নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। 

তিনি বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর মাধ্যমে মানুষের আয়-রোজগার বৃদ্ধির চেষ্টা করছে সরকার।

শুক্রবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় আঞ্চলিক কাব ক্যাম্পুরি-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী। উদ্বোধন ও স্কাউট ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, শিশুরা ছোটবেলা থেকেই শৃঙ্খলার মধ্যে বেড়ে উঠলে তাদের জীবন সুন্দর হবে। তারা সমাজের নানা অনিয়ম ও বৈষম্য থেকে নিজেদের রক্ষা করতে পারবে। বর্তমানে তরুণ ও যুবসমাজের একটি বড় অংশ মাদক ও ক্যাসিনো আসক্তিতে জড়িয়ে পড়ছে। নতুন প্রজন্মকে এসব থেকে দূরে রাখতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় স্কাউট সদস্যদের কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। দুর্যোগের সময় তারা কীভাবে মানুষকে সহায়তা করতে পারে এবং সচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে পারে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম এবং ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. জাহিদুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির একান্ত সচিব মো. আবু আউয়াল, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের সচিব প্রফেসর নূর মো. আব্দুর রাজ্জাক, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. রফিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. খোদাদাস হোসেনসহ অনেকে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা