× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্কুলছাত্রী যুথির হত্যাকারীদের ফাঁসির দাবি, আটক ৩

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ২০:১৮ পিএম

মির্জাগঞ্জের সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী যুথীর খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মির্জাগঞ্জের সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী যুথীর খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর মির্জাগঞ্জের সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ইসরাত জাহান যুথীর (১৬) প্রকৃত খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় নিহত স্কুলছাত্রীর বিদ্যালয় সংলগ্ন বরিশাল-বরগুনা মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

এদিকে নিহত স্কুলছাত্রীর বাবা জামাল হোসেন গত বৃহস্পতিবার রাতে অজ্ঞাতদের আসামি করে মির্জাগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। নিহত স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের পরই প্রেমিক আকাশসহ সন্দেহভাজন তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে মির্জাগঞ্জ থানা পুলিশ। 

যুথি হত্যাকাণ্ডে প্রকৃত খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবদুল হালিম, সহকারী শিক্ষক মাওলানা আবদুল মালেক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন মুন্সী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশ্রাফ আলী হাওলাদার ও সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জাহিদ হাসান প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা যুথিকে নির্মমভাবে হত্যার নিন্দা জানানোসহ প্রকৃত খুনিদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান। মানববন্ধনে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় ব্যবসায়ী ও নারী-পুরুষসহ তিন শতাধিক লোক অংশগ্রহণ করেন।

মির্জাগঞ্জ থানার ওসি মো. তৌহিদুজ্জামান জানান, এ বিষয়ে নিহত স্কুলছাত্রী ইসরাত জাহান যুথির বাবা জামাল হাওলাদার বৃহস্পতিবার রাতে অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে নিহতের প্রেমিকসহ ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা