× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্ভোগ কমাতে সড়কে নামলেন এলাকাবাসী

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ২০:০৫ পিএম

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে কমলগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের উদ্যোগ নেয় কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে কমলগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের উদ্যোগ নেয় কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

একটি সড়ক, অথচ সেই সড়কই প্রতিদিন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে কয়েকটি এলাকার মানুষের। কোথাও কার্পেটিং উঠে গেছে, কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্ত।

ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকদের। দীর্ঘদিনের এই ভোগান্তি কিছুটা কমাতে এবার নিজেই উদ্যোগী হলেন কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে সড়কের গর্তে ইট ফেলে সাময়িক মেরামত করেন তিনি।

শুক্রবার সকালে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত সড়কে এ উদ্যোগ নেওয়া হয়। সড়কটি ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের মানুষের যাতায়াতের অন্যতম পথ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় চলাচলে দুর্ভোগ বাড়ছে। সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। এসব গর্ত এড়িয়ে চলতে গিয়ে প্রায়ই বিপাকে পড়তে হয় যানবাহন চালকদের। বিশেষ করে শিক্ষার্থী, বয়স্ক মানুষ ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে বেশি।

এলাকাবাসীর এই দুর্ভোগের বিষয়টি সামনে রেখে সৈয়দ জামাল হোসেন স্থানীয়দের নিয়ে সড়কটির ক্ষতিগ্রস্ত অংশে ইট ফেলে মেরামতের কাজে অংশ নেন। এতে আপাতত চলাচলে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করছেন স্থানীয়রা। সড়কটির পূর্ণাঙ্গ সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন।

স্থানীয়দের কাছে এই উদ্যোগ সাময়িক স্বস্তির হলেও তাদের প্রত্যাশা, শুধু জোড়াতালি দিয়ে নয়, পরিকল্পিত সংস্কারের মাধ্যমে সড়কটির দীর্ঘদিনের দুরবস্থা দূর করা হবে। কারণ, নিরাপদ ও নির্বিঘ্নে চলাচল কোনো ব্যক্তিগত সুবিধা নয়, এটি নাগরিকের মৌলিক প্রত্যাশা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা