× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন এশিয়ান গ্রুপ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ১৯:৫৩ পিএম

বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামের করপোরেট প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে আয়োজিত করপোরেট ফুটসাল টুর্নামেন্টের তৃতীয় আসরের পর্দা নেমেছে। ফাইনালে শক্তিশালী ক্লিফটন গ্রুপকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক এশিয়ান গ্রুপ।

গত বৃহস্পতিবার রাতে নগরের বায়েজিদ টেক্সটাইল গেট সার্কেল সংলগ্ন এশিয়ান গ্রুপ স্পোর্টস কমপ্লেক্সে ‘এশিয়ান গ্রুপ করপোরেট ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।

শুরু থেকেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে ওঠে ম্যাচ। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে এশিয়ান গ্রুপ। দলের হয়ে জোড়া গোল করেন তুষার। ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনিই।

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি ও বর্তমান পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, বিজিএমইএর পরিচালক এমডি এম মহিউদ্দিন চৌধুরী ও এনামুল আজিম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন খন্দকার বেলায়েত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, করপোরেট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পেশাগত কাজের বাইরে খেলাধুলার এমন মেলবন্ধন অত্যন্ত প্রশংসনীয়। তরুণ সমাজকে মাদকমুক্ত রাখা, সুস্থ দেহ ও মনের বিকাশ এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে এ ধরনের আয়োজনের বিকল্প নেই। চট্টগ্রামে এশিয়ান গ্রুপ যে ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলছে, তা অনুকরণীয়।

এশিয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সাকিফ আহমেদ সালাম বলেন, দেশের শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠানগুলোকে এক ছাদের নিচে এনে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করেছে এশিয়ান গ্রুপ স্পোর্টস লীগ। 

উল্লেখ্য এবারের আসরে দেশের শীর্ষস্থানীয় ২৪টি করপোরেট প্রতিষ্ঠান আটটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেয়। গত ৩০ অক্টোবর বর্ণাঢ্য উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা