× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে অভিযান

কক্সবাজার অফিস ও টেকনাফ প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ১৯:৪৭ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে দুর্গম পাহাড়ে ৩ জনের মরদেহ পড়ে থাকার খবর পাওয়া গেছে। শুক্রবার বিকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ও লেদা ক্যাম্পের পূর্ব দিকের গভীর পাহাড়ে লাশগুলোর সন্ধান পায় পুলিশ।

মরদেহ উদ্ধারে চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে, মানবপাচারকারী চক্রের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহতের ঘটনার পর পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

কক্সবাজারের জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ওই পাহাড়ে ৩ জনের মরদেহ থাকার খবর পেয়েছেন তারা। তবে এখনো মরদেহগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি বলেন, মরদেহগুলো যে স্থানে পড়ে রয়েছে বলে জানতে পেরেছি- সেটি দুর্গম পাহাড়ি এলাকা। সেখানে পৌঁছাতে কয়েক ঘণ্টা হাটতে হয়। সেজন্য সন্ধ্যা হয়ে যাওয়ায় মরদেহ উদ্ধারে অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। তবে আজ শনিবার দিনের বেলায় সেখানে অভিযান চালাবে যৌথ বাহিনী। এর পর বলা যাবে সেখানে মরদেহ আছে কিনা।

টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, পাহাড়ের অপরাধিদের আস্তানা ঘিরে যৌথবাহিনী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। এ ছাড়া পাহাড়ে অভিযানের সময় গুলিতে সেনাসদস্য নিহতের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম অনীক চৌধুরী বলেন, পাহাড়ে অবস্থানরত সশস্ত্র মানব পাচারকারীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। অপরাধ করে কারো পার পাওয়ার সুযোগ নেই। তিনি বলেন, সশস্ত্র মানব পাচারকারীদের গুলিতে দায়িত্বরত একজন সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। এ ধরনের অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

এর আগে গত বৃহস্পতিবার বিকালে ওই পাহাড়ে সশস্ত্র মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলির ঘটনা ঘটে। এতে মানবপাচারকারীদের গুলিতে সেনাসদস্য সৈনিক মো. তিতাস শেখ (২৭) নিহত হন। এ সময় যৌথ বাহিনী ৫৬ জনকে উদ্ধার এবং মানবপাচারকারী চক্রের ছয় সদস্যকে আটক করে। উদ্ধার হওয়া ব্যক্তিদের শুক্রবার সকালে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা