× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যৌতুক বিরোধে পিতা-কন্যাকে নিয়ে অপপ্রচার

ছাতক (সুনামগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ১৯:১২ পিএম

ভুক্তভোগী মাছুরা বেগম সামিয়া ও তার মা মিরজাহান বেগম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভুক্তভোগী মাছুরা বেগম সামিয়া ও তার মা মিরজাহান বেগম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সুনামগঞ্জের ছাতকে যৌতুক ও স্ত্রী নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে বাবা ও দৃষ্টিপ্রতিবন্ধী মেয়েকে জড়িয়ে এআই প্রযুক্তির সাহায্যে ভুয়া ফটোকার্ড তৈরি করে ফেসবুকে কুরুচিপূর্ণ অপপ্রচারের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, ১০ লাখ টাকা বা স্টিলের নৌকা যৌতুক না পেয়ে স্বামী ও তার পরিবার সামিয়া নামের এক তরুণীকে দীর্ঘদিন নির্যাতনের পর এখন বাবা কর্তৃক মেয়ে ধর্ষণের মতো জঘন্য মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এ ঘটনায় ছাতক থানায় লিখিত অভিযোগ দায়েরের পর পুলিশ প্রাথমিক তদন্তে ধর্ষণের অভিযোগের কোনো সত্যতা পায়নি বলে নিশ্চিত করেছে।

ভুক্তভোগী মাছুরা বেগম সামিয়া ও তার মা মিরজাহান বেগমের অভিযোগ, যৌতুক হিসেবে ১০ লাখ টাকা অথবা একটি স্টিলের নৌকা দিতে না পারায় সামিয়াকে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন স্বামী সানার হোসেন। 

সামিয়ার বাবা রাজা মিয়া উপজেলার ইসলামপুরের কোচবাড়ি গ্রামের বাসিন্দা, পেশায় বালু ব্যবসায়ী। তার মেয়ের স্বামী সানার হোসেন একই গ্রামের আমির হোসেনের ছেলে।

এ ঘটনায় গত ৫ অক্টোবর ছাতক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সামিয়ার মা মিরজাহান বেগম।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে পারিবারিকভাবে সামিয়ার সঙ্গে সানার হোসেনের বিয়ে হয়। সানার হোসেন ১০ লাখ টাকা অথবা একটি স্টিলের নৌকা দাবি করলে তা দিতে না পারায় সামিয়াকে নির্যাতন করা হয়। সামিয়া বিষয়টি তার বাবাকে জানালে অসুস্থ মেয়েকে দেখতে গত ২৮ অক্টোবর রাত ৯টার দিকে রাজা মিয়া মেয়ের বাড়িতে গেলে তাকে ঘরের ভেতরে আটকে রেখে বাবা-মেয়ের সম্পর্ক নিয়ে অনৈতিকতার অভিযোগ তোলেন সানার। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করেন। 

পরিবারটির অভিযোগ, এসব ঘটনার পর থেকেই পিতা ও কন্যাকে জড়িয়ে আপত্তিকর ফটোকার্ড তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দিয়ে তাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হচ্ছে।

এ বিষয়ে ছাতক থানার ওসি কামাল হোসেন জানান, প্রাথমিক তদন্তে পিতা কর্তৃক কন্যাকে ধর্ষণের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা