কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ১৯:০৬ পিএম
কোম্পানীগঞ্জ উপজেলা নতুন দুটি গুরুত্বপূর্ণ স্থাপনার উদ্বোধন করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
উন্নয়নের ধারাবাহিকতায় নতুন দুটি গুরুত্বপূর্ণ স্থাপনার উদ্বোধন করেন কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ও সিলেট-৪ আসনের এমপি আরিফুল হক চৌধুরী।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় তিনি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিদর্শনে এসে কাঁঠালবাড়ি-লাছুখাল সড়কে নবনির্মিত বেইলি ব্রিজ এবং ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্রের ১০ নম্বর ঘাটে নির্মিত দৃষ্টিনন্দন ‘সাদাপাথর ভিউ পয়েন্ট’ উদ্বোধন করেন।
কাঁঠালবাড়ি-লাছুখাল সড়কে নবনির্মিত বেইলি ব্রিজটি উদ্বোধনের মধ্য দিয়ে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের যোগাযোগ সংক্রান্ত ভোগান্তি লাঘবের পাশাপাশি এ অঞ্চলের সড়ক যোগাযোগব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। ব্রিজটি চালুর ফলে স্থানীয় মানুষের যাতায়াত, পণ্য পরিবহন ও দৈনন্দিন যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথরে পর্যটকদের জন্য নতুন সংযোজন হিসেবে নির্মাণ করা হয়েছে ‘সাদাপাথর ভিউ পয়েন্ট’। সাদাপাথরের নদী, পাহাড় ও স্বচ্ছ জলরাশির অপরূপ সৌন্দর্য উপভোগের সুযোগ বাড়াতে ১০ নম্বর ঘাটে দৃষ্টিনন্দন এ ভিউ পয়েন্টটি নির্মাণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আঃ মন্নান মনাফ, সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল, সাবেক সভাপতি হাজী মো. সাহাব উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. সৈয়দ আলী, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও চেয়ারম্যান আলমগীর আলম, ক্ষুদ্রঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক শিহাব উদ্দিন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক উসমান খা, বিএনপি নেতা আবুল কালাম, শাহনেওয়াজ আহমেদ লিটন ও জুয়েল আহমেদ।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন, যুগ্ম আহ্বায়ক বাবুল আহমেদ, আরমান আহমেদ, সদস্য মোজাফফর আলী ও সোনা মিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশাহ, জিয়া শিশু-কিশোর দলের আজিজুল হক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন এবং এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আল আমীন সারোয়ারসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।