× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনায় দেয়ালচিত্রে রবীন্দ্রনাথের মুখে কালি, পাশে বিতর্কিত পোস্টার

খুলনা অফিস

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ১৯:০৫ পিএম

খুলনায় দেয়ালচিত্রে রবীন্দ্রনাথের মুখে কালি, পাশে বিতর্কিত পোস্টার

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরীর সৌন্দর্যবর্ধনে বিভিন্ন স্থানে দেয়ালচিত্র আঁকিয়েছিল খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। এসব দেয়ালচিত্রে স্থান পেয়েছেন দেশবরেণ্য কবি, সাহিত্যিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। তবে নগরীর শিববাড়ী মোড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রতিকৃতির মুখে কালি লেপন এবং পাশে বিতর্কিত পোস্টার সাঁটানোর ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, শিববাড়ী মোড়ের দেয়ালে আঁকা বিভিন্ন মনীষীর প্রতিকৃতি অক্ষত থাকলেও রবীন্দ্রনাথ ঠাকুরের মুখ কালিতে ঢেকে দেওয়া হয়েছে। প্রতিকৃতির মাথার কাছে লাগানো রয়েছে দুটি পোস্টার। সেগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতায় রবীন্দ্রনাথের ভূমিকা নিয়ে অভিযোগ তুলে বিভিন্ন বক্তব্য লেখা হয়েছে।


একটি পোস্টারে লেখা রয়েছে, ‘তিতুমীরের বাংলায়, মুসলিম পূর্ব বাংলায় বিদেশীর ঠাঁই নাই, ভারত বন্দনার ঠাঁই নাই।’ এসব বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, রবীন্দ্রনাথের প্রতি বিরূপ মনোভাব থেকেই প্রতিকৃতিটি বিকৃত করা হয়ে থাকতে পারে। তবে কারা, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

ওই দেয়ালচিত্রে রবীন্দ্রনাথ ছাড়াও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও কবি মাইকেল মধুসূদন দত্তসহ বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি রয়েছে।

দেয়ালচিত্রগুলো নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করেছে। অনেকে পরিবার নিয়ে সেখানে ঘুরতে এসে ছবি তুলেছেন। স্থানীয় কয়েকজন পথচারী জানান, দেয়ালচিত্রগুলো নগরীর সৌন্দর্য বাড়িয়েছে। তবে একটি প্রতিকৃতি এভাবে বিকৃত করা দুঃখজনক। কারও বক্তব্য বা ঐতিহাসিক ভূমিকা নিয়ে আপত্তি থাকলে তা প্রকাশের গণতান্ত্রিক পথ রয়েছে; শিল্পকর্ম নষ্ট করা গ্রহণযোগ্য নয়।

এ বিষয়ে কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, “রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপনের ঘটনাকে তারা সমর্থন করেন না। এ ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, প্রয়োজন হলে সেখানে আবারও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি আঁকার উদ্যোগ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আমরা খুলনার অতীত ঐতিহ্য, এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ, যারা বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রেখেছেন, তাদের ছবি এঁকেছি। পাশাপাশি জাতীয় কবি ও সাহিত্যিকদের প্রতিকৃতিও তুলে ধরেছি। এর মধ্যে কেন এমন ঘটনা ঘটানো হয়েছে, তা আমি জানি না। বিষয়টি জানার চেষ্টা করব।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা