× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ত্রীকে চাকরির ঘোষণা

নিহত তৌফিকের পরিবারের দায়িত্ব নিল গার্মেন্ট কর্তৃপক্ষ

গাইবান্ধা প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ১৮:৫৭ পিএম

নিহত তৌফিক ও তার পরিবারের হাতে নগদ টাকা তুলে দেয় গার্মেন্টস কর্তৃপক্ষ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিহত তৌফিক ও তার পরিবারের হাতে নগদ টাকা তুলে দেয় গার্মেন্টস কর্তৃপক্ষ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে শ্রমিক আন্দোলনে নিহত হন পোশাককর্মী তৌফিক শেখ। তার মৃত্যুর পর স্ত্রী ও নবজাতক সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তায় পড়ে পরিবারটি।

এমন পরিস্থিতিতে তৌফিকের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে তার কর্মস্থল লায়লা স্টাইলস লিমিটেড। প্রতিষ্ঠানটি তার স্ত্রীকে চাকরি দেওয়ার পাশাপাশি সন্তানের ভরণপোষণের দায়িত্বও নেওয়ার কথা জানিয়েছে।

শুক্রবার গাইবান্ধার গোবিন্দগঞ্জের কোচশহর ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামে তৌফিকের বাড়িতে গিয়ে এসব সহায়তার ঘোষণা দেন লায়লা স্টাইলস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় নিহতের স্ত্রীর হাতে নগদ দুই লাখ টাকা অনুদান তুলে দেন প্রতিষ্ঠানটির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) মিন্টু কুমার সাহা। এ ছাড়া বিক্রি করে দেওয়া বসতভিটার জমি পুনরায় কেনার জন্য পরিবারটিকে আরও ৬০ হাজার টাকা দেওয়া হয়।

নিহত তৌফিক শেখ লায়লা স্টাইলস লিমিটেডের কাটিং বিভাগে কর্মরত ছিলেন। তার পরিবারের পাশে দাঁড়ানোর বিষয়ে মিন্টু কুমার সাহা বলেন, তৌফিকের মর্মান্তিক মৃত্যু আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। তার রেখে যাওয়া পরিবারকে সচ্ছল করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। তৌফিকের স্ত্রী ও নবজাতক সন্তান কখনোই একা থাকবে না।

গত ২ নভেম্বর গাজীপুরের তালহা গার্মেন্টসের সামনে পোশাকশ্রমিকদের বিক্ষোভ চলাকালে মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হন তৌফিক শেখ। একদল দুষ্কৃতকারীর মারধরে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে উত্তরায় শিন শিন জাপান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন অবস্থায় ৩ নভেম্বর মারা যান তিনি।

তৌফিকের মৃত্যুর খবর ও মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছানোর পর পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার আকস্মিক মৃত্যুতে স্ত্রী ও নবজাতক সন্তানকে নিয়ে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়ে। এমন পরিস্থিতিতে তৌফিকের কর্মরত প্রতিষ্ঠানের এই সহযোগিতা পরিবারটির জন্য কিছুটা হলেও স্বস্তির কারণ হয়ে উঠেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা