× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষাবিদ এম.এ জলিলের ৩৪তম মৃত্যুবার্ষিকী শনিবার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ১৮:২৬ পিএম

এম.এ জলিল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

এম.এ জলিল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লার বরেণ্য শিক্ষাবিদ ও বিশিষ্ট সমাজসেবী এম.এ জলিলের ৩৪তম মৃত্যুবার্ষিকী শনিবার ৭ নভেম্বর। ১৯৯২ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন।

১৯৪২ সালের ১৭ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর চাঁদগাঁও গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এম.এ জলিল। তিনি কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। দূরদর্শী, বিজ্ঞানমনস্ক ও শিক্ষার্থীদের প্রিয় শিক্ষক হিসেবে এলাকায় তাঁর ব্যাপক পরিচিতি ছিল।

শিক্ষাজীবনে তিনি ষাটের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ও সমাজবিজ্ঞান বিভাগে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

একজন আদর্শ শিক্ষক, নির্মোহ ও সজ্জন ব্যক্তি হিসেবে দাউদকান্দি ও তিতাস অঞ্চলে তাঁর সুখ্যাতি রয়েছে। এলাকার বিভিন্ন স্কুল-কলেজ ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তিনি প্রত্যক্ষভাবে ভূমিকা রাখেন। তাঁর স্মৃতিকে ধরে রাখতে প্রতিষ্ঠা করা হয়েছে ‘শহীদনগর এম.এ জলিল উচ্চ বিদ্যালয়’।

শিক্ষকতার পাশাপাশি সমাজসেবায়ও তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। জীবদ্দশায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতায় তিনি সবসময় এগিয়ে আসতেন।

এদিকে এম.এ জলিলের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহীদনগর এম.এ জলিল উচ্চ বিদ্যালয়, চাঁদগাঁও তা'লীমুল কুরআন ইসলামীয়া মাদরাসা ও এতিমখানা এবং পরিবারের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

মরহুমের রুহের মাগফিরাত কামনায় তাঁর ছেলে তরুণ সমাজসেবী আরিফ মাহামুদ সবার কাছে দোয়া চেয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা