× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কর্মসূচিতে গিয়ে হঠাৎ অসুস্থ শ্রমমন্ত্রী, হাসপাতালে ভর্তি

সিলেট অফিস

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ১৮:০১ পিএম

কর্মসূচিতে গিয়ে হঠাৎ অসুস্থ  শ্রমমন্ত্রী, হাসপাতালে ভর্তি

সিলেটের কোম্পানীগঞ্জে এক সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

পরে তাকে দ্রুত সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে। উদ্বেগের কোনো কারণ নেই।

শুক্রবার কোম্পানীগঞ্জ উপজেলার কাঠালবাড়ি-লাচুখাল সড়কে নির্মিত বেইলি সেতু এবং সাদাপাথর পর্যটনকেন্দ্রের ১০ নম্বর ঘাটে ‘সাদাপাথর ভিউ’ পয়েন্ট উদ্বোধন করেন মন্ত্রী। এসব কর্মসূচি শেষে হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

মন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তার পরবর্তী নির্ধারিত কর্মসূচিগুলো স্থগিত করা হয়েছে। এর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতাধীন মানবিক সহায়তা কর্মসূচির বরাদ্দ থেকে ঢেউটিন ও গৃহনির্মাণের জন্য অর্থ বিতরণের কর্মসূচিও রয়েছে।

এ ছাড়া গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় মন্ত্রীর নির্ধারিত সব কর্মসূচিও স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা