× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুড়িগ্রামে হিমালয় গৃধিনী শকুন উদ্ধার

হাবিবুর রহমান হাবীব, রাজারহাট (কুড়িগ্রাম)

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ১৮:০০ পিএম

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬ ১৮:০০ পিএম

রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে হরিশ্বর তালুক এলাকায় থেকে শকুনটিকে উদ্ধার করে উপজেলা বন বিভাগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে হরিশ্বর তালুক এলাকায় থেকে শকুনটিকে উদ্ধার করে উপজেলা বন বিভাগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুড়িগ্রামের রাজারহাটে বিরল প্রজাতির একটি হিমালয় গৃধিনী শকুন উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে হরিশ্বর তালুক এলাকায় শকুনটি স্থানীয়দের নজরে আসে।

খবর পেয়ে শকুনটিকে উদ্ধার করে উপজেলা বন বিভাগ, পরে কুড়িগ্রাম জেলা বন বিভাগে নেওয়া হয়।

স্থানীয়রা জানিয়েছেন, হিমালয়ের পাহাড়ি অঞ্চল থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কুড়িগ্রামের রাজারহাটের লোকালয়ে আশ্রয় নিয়েছিল বিরল এই পাখি। স্থানীয়দের হাতে আটকে পড়ার পর খবর পেয়ে শকুনটিকে উদ্ধার করেন রাজারহাট উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম। পরে তিনি শকুনটিকে কুড়িগ্রাম জেলা বন বিভাগে নিয়ে যান।

এ বিষয়ে উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটিকে হিমালয় গৃধিনী শকুন হিসেবে শনাক্ত করা হয়েছে। শীত মৌসুমে হিমালয় অঞ্চল থেকে কিছু শকুন বাংলাদেশে আসে। উদ্ধার করা শকুনটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কুড়িগ্রাম বন বিভাগের কর্মকর্তা সাদিকুর রহমান জানান, শকুনটি কুড়িগ্রাম বন বিভাগে আনার পর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়। পরে প্রয়োজনীয় চিকিৎসা, পরিচর্যা ও সংরক্ষণমূলক ব্যবস্থার জন্য গত বৃহস্পতিবার বিকালে এটিকে রংপুর বিভাগীয় বন কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আগামী রবিবার শকুনটিকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সিংড়া ফরেস্টের উদ্ধারকেন্দ্রে পাঠানো হবে। সেখানে চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ করে তোলার পর উপযুক্ত পরিবেশে আবার প্রকৃতিতে অবমুক্ত করা হবে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, হিমালয় ও পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে শীত মৌসুমে পরিযায়ী শকুন বাংলাদেশে আসে। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কারণে কোনো কোনো শকুন দুর্বল বা ক্লান্ত হয়ে লোকালয়ে আশ্রয় নেয়। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা