পাবনা প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৩ ২২:৫৭ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৩ ২৩:০২ পিএম
ঈশ্বরদী-পাবনা মহাসড়কের সাতমাইল নামক স্থানে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। প্রবা ফটো
পাবনায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার ঈশ্বরদী-পাবনা মহাসড়কের সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসিফ হোসেন ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর গ্রামের বুলবুল হাসনাতের ছেলে।
পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, মঙ্গলবার দুপুরে ঈশ্বরদী-পাবনা মহাসড়কে অস্বাভাবিক গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল তারা। এ সময় একটি ট্রাকের সঙ্গে তাদের বাইকের ধাক্কা লাগে। এতে দুজন আরোহীই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপরজনকে আশঙ্কজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।
ওসি বলেন, পুলিশ ট্রাকটি জব্দ করেছে। চালক ও হেলপার পলাতক আছেন। এ ব্যাপারে পাকশী হাইওয়ে থানায় মামলা হবে।