× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামায়াত নেতা ছেলেকে ছুরিকাঘাত, মামলা না নেওয়ার অভিযোগ

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬ ১৯:৪৪ পিএম

জামায়াত নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন ও তার বড় ছেলে শাহরিয়ার জামান রানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জামায়াত নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন ও তার বড় ছেলে শাহরিয়ার জামান রানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াত নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামান রানাকে (৪০) ছুরিকাঘাতের ঘটনায় থানায় মামলা নিতে গড়িমসির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় কটিয়াদী থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ তুলে তাকে দ্রুত বদলির দাবি জানিয়েছেন আখতারুজ্জামান। তবে পুলিশ বলছে, অভিযোগে কিছু সংশোধনীর প্রয়োজন থাকায় মামলা রেকর্ড করা হয়নি।

এদিকে হামলার ঘটনায় জড়িত সন্দেহে লিমন (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের গচিহাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক লিমন একই ইউনিয়নের গচিহাটা এলাকার সামছদ্দিনের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় শাহরিয়ার জামান রানা গচিহাটা বাজারে অবস্থান করছিলেন। এ সময় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালান। তাকে মারধরের পাশাপাশি ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি রাজধানীতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত বলে জানা গেছে।

এদিকে বৃহস্পতিবার বিকালে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে লাইভে এসে আখতারুজ্জামান অভিযোগ করেন, গচিহাটা বাজারে তার ছেলেকে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় মাদকাসক্ত ও বিএনপির কিছু লোক জড়িত। তিনি অভিযোগ করেন, থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও পুলিশ তা মামলা হিসেবে রেকর্ড করেনি। বরং পুলিশ তাকে আসামিদের নাম উল্লেখ না করে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে অভিযোগ দিতে বলেছে।

মেজর আখতার বলেন, ঘটনাটি বাজারে ঘটেছে এবং সবাই তা দেখেছে। অজ্ঞাতনামা আসামি দিলে পুলিশের বাণিজ্য করতে সুবিধা হয় এবং অহেতুক মানুষকে হয়রানি করার সুযোগ তৈরি হয়। তবে তিনি কাউকে হয়রানি করতে চান না। তিনি পুলিশ প্রশাসনের কাছে কটিয়াদী থানার ওসির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তাকে দ্রুত বদলির দাবি জানান। তার আশঙ্কা, বর্তমান ওসি দায়িত্বে থাকলে মামলার তদন্ত প্রভাবিত হতে পারে এবং তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন।

কটিয়াদী থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অভিযোগ পাওয়া গেছে। তবে এতে কিছু সংশোধনীর প্রয়োজন থাকায় বাদীকে তা সংশোধন করে দিতে বলা হয়েছে। সংশোধিত অভিযোগ পাওয়ার পর মামলা রুজু করা হবে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

এদিকে, হামলার ঘটনায় রানার চাচা মিজানুর রহমান কয়েকজনের নাম উল্লেখ করে বৃহস্পতিবার ভোরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা