× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

মির্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬ ১৮:৩৬ পিএম

মির্জাগঞ্জ থানা। ফাইল ছবি

মির্জাগঞ্জ থানা। ফাইল ছবি

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ হওয়ার দুই দিন পর বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে একটি বাগানের ভেতরের ডোবা থেকে ইসরাত জাহান যুথি (১৬) নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ইসরাত জাহান যুথি দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রামের মো. জামাল হাওলাদারের মেয়ে। সে সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের পরিবার সূত্র জানায়, গত মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে প্রতিদিনের মতো স্কুলের নির্বাচনি পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বের হয় যুথি। তবে পরীক্ষা শেষেও সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। ওই দিনই যুথির মা বিদ্যালয়ে গিয়ে খোঁজ নিলে শিক্ষকেরা জানান, সে ওই দিন বিদ্যালয়ে যায়নি।

পারিবারিক সূত্রে আরও জানা যায়, আজ সকালে নিখোঁজ মেয়ের সন্ধানে বাড়ি থেকে বের হন বাবা জামাল হাওলাদার। এ সময় বাড়ি থেকে প্রায় দুই শ গজ দূরে একটি বাগানের পাশে গ্রামীণ সড়কে তিনি মেয়ের ব্যবহৃত জুতা দেখতে পান। পরে জুতার সূত্র ধরে খুঁজতে খুঁজতে বাগানের ভেতরের একটি ডোবায় মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে মির্জাগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, ‘ইসরাত জাহান যুথি নামের দশম শ্রেণির এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মির্জাগঞ্জ থানা-পুলিশ, পিবিআই ও সিআইডি ঘটনাস্থলে উপস্থিত থেকে সমন্বিতভাবে কাজ করছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। সুরতহাল শেষে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হবে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা