× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সমাজে গুরুত্বপূর্ণ মাধ্যম গ্রামপুলিশ : জহির উদ্দিন স্বপন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও গৌরনদী

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬ ১৭:০৭ পিএম

বরিশালের গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে গ্রামপুলিশের মাঝে পোশাক, জুতা ও সাইকেল বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে গ্রামপুলিশের মাঝে পোশাক, জুতা ও সাইকেল বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাম পর্যায়ে সরকারের সেবা পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম গ্রামপুলিশ। তাদের মাধ্যমে সরকার দেশের প্রতিটি গ্রামে পৌঁছানোর সুযোগ পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে গ্রামপুলিশের মাঝে পোশাক, জুতা ও সাইকেল বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, গ্রামপুলিশকে প্রতিমাসে ভাতা দেওয়া হয় এবং নির্ধারিত দায়িত্ব পালন করতে হয়। থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে তারা বিভিন্ন ধরনের সরকারি সেবা ও দায়িত্ব পালন করেন। বিশেষ করে পুলিশিং এবং আইনশৃঙ্খলা রক্ষার প্রাথমিক পর্যায়ে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গ্রামপুলিশদের বেতন বৃদ্ধি ও গ্রেডিং পদ্ধতি চালুর দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেকোনো বার্তা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়াই তার দায়িত্ব। রাজনৈতিক উপদেষ্টা হিসেবে তিনি সেই কাজটি করেন। গ্রামপুলিশদের দাবির বিষয়টিও প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন।

এর আগে অনুষ্ঠানে উপজেলার ৬৪ জন গ্রামপুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক ও জুতা এবং তাদের স্ত্রীদের জন্য শাড়ি বিতরণ করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা