× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝালকাঠিতে পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬ ১৬:৫৯ পিএম

ঝালকাঠি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. এসএম জিয়াউদ্দিন হায়দার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝালকাঠি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. এসএম জিয়াউদ্দিন হায়দার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝালকাঠি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এসএম জিয়াউদ্দিন হায়দার।

বৃহস্পতিবার সকাল ১০টায় ১৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এ প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

শিক্ষা প্রকৌশল বিভাগ জানায়, ‘২৩টি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রতিষ্ঠানটি নির্মাণ করা হচ্ছে। এর মূল লক্ষ্য হলো কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী স্নেহলতা রায়সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এ সময় ড. এসএম জিয়াউদ্দিন হায়দার বলেন, ঝালকাঠিতে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলের শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার নতুন সুযোগ তৈরি হবে। তাদের আর দূরবর্তী জেলায় গিয়ে পড়াশোনা করতে হবে না। নিজ এলাকায় থেকেই তারা ডিপ্লোমা পর্যায়ের শিক্ষা গ্রহণ করতে পারবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা