× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬ ১৫:৩৪ পিএম

জব্দকৃত পিরানহা মাছ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জব্দকৃত পিরানহা মাছ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি মৎস্য আড়তে অভিযান চালিয়ে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।

উপজেলার সলঙ্গা ইউনিয়নের কুতুবের চর মৎস্য আড়তে বৃহস্পতিবার সকালে এ অভিযান চালানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবিরের নেতৃত্বে অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলামসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

অভিযানকালে মাছের প্রকৃত মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে মাছের হেফাজতে থাকা দুই ব্যক্তিকে আটক করে প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, জব্দ করা পিরানহাগুলো ময়মনসিংহ এলাকা থেকে কুতুবের চর মৎস্য আড়তে আনা হয়েছিল। প্রতি কেজি ২০০ টাকা হিসেবে ২৬ মণ বা প্রায় ১ হাজার ৪০ কেজি মাছের মূল্য দাঁড়ায় আনুমানিক ২ লাখ ৮ হাজার টাকা।

পরে জব্দ করা মাছগুলো নষ্ট না করে উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, পিরানহা দেশীয় মাছের জন্য ক্ষতিকর। এ কারণে দেশে এই মাছের চাষ ও বেচাকেনা নিষিদ্ধ রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা