× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬ ০৯:২৭ এএম

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬ ১২:১৫ পিএম

আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন জামায়াতের সহযোগী সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামান (৪০)।

বুধবার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার গচিহাটা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় গচিহাটা বাজারে অবস্থানকালে একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে শাহরিয়ার জামানের ওপর হামলা চালায়। এ সময় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়।

ঘটনার বিষয়ে মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন জানান, তার ছেলে বুধবার সন্ধ্যায় গচিহাটা বাজারে গেলে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করে। তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

এদিকে, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম।

তিনি বলেন, কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা