× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিনভর অনিশ্চয়তা

অবশেষে বৃহস্পতিবার সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ

কক্সবাজার অফিস

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ২২:৪৮ পিএম

অবশেষে বৃহস্পতিবার সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ

দিনভর নানা নাটকীয়তার পর অবশেষে বৃহস্পতিবার কক্সবাজার থেকে সেন্টমার্টিনে একটি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন।

আগে থেকেই টিকিট সংগ্রহ করা পর্যটকেরা এমভি বার আউলিয়া জাহাজে করে সেন্টমার্টিন যেতে পারবেন। বাকি দুটি জাহাজ শুক্রবার থেকে চলাচল শুরু করবে।

বুধবার রাত ১০টার দিকে সেন্টমার্টিনগামী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জেলা প্রশাসক কিছুক্ষণ আগে সেন্টমার্টিনে জাহাজ চলাচলের সম্মতি দিয়েছেন। যারা টিকিট সংগ্রহ করেছেন, তারা একটি জাহাজে করে সেন্টমার্টিন যাবেন। অপর দুটি জাহাজ শুক্রবার থেকে চলাচল করবে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নানও জানান, ইতোমধ্যে অনেক পর্যটক টিকিট সংগ্রহ করেছেন। তাদের কথা বিবেচনা করেই বৃহস্পতিবার একটি জাহাজ চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে বুধবার সকাল থেকে সব দাপ্তরিক অনুমোদন পাওয়ার পর বৃহস্পতিবার থেকে তিনটি জাহাজ চলাচলের ঘোষণা দেওয়া হয়েছিল। সে অনুযায়ী টিকিট বিক্রিও শুরু হয়। বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত পাঁচ শতাধিক টিকিট বিক্রি হয়। তবে সন্ধ্যার দিকে জেলা প্রশাসকের সম্মতি না পাওয়ায় বৃহস্পতিবার জাহাজ চলাচল অনিশ্চিত হয়ে পড়ে।

জানা গেছে, নৌপরিবহন অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন পেয়েছে এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলি ও এমভি টেকনাফ। তিনটি জাহাজের মোট ধারণক্ষমতা ২ হাজার ২৯৮ জন। এর মধ্যে এমভি বার আউলিয়ায় ৮৫০, এমভি কর্ণফুলিতে ৭৩২ এবং এমভি টেকনাফে ৭১৬ জন যাত্রী ধারণ করতে পারবেন।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, এমভি বার আউলিয়া সকাল ৭টায়, এমভি কর্ণফুলি ৭টা ১৫ মিনিটে এবং এমভি টেকনাফ সকাল ৮টা ১৫ মিনিটে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে যাত্রা করার কথা রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা