× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুপারি চারা রোপণ নিয়ে বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ২২:৪০ পিএম

নিহত হাসানুর শেখ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিহত হাসানুর শেখ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নড়াইলের লোহাগড়া উপজেলায় সুপারি গাছের চারা রোপণকে কেন্দ্র করে বিরোধে হাসানুর শেখ (৫২) নামের এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই মামুন শেখ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

এ ঘটনায় নিহতের ছেলে হাসিবুল শেখ (২০) গুরুতর আহত হয়েছেন।

বুধবার সকালে উপজেলার বয়রা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসানুর শেখ ওই গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার বাড়ির পাশে সুপারি গাছের চারা রোপণ করেন হাসানুর শেখ। গতকাল সকালে হাসানুরের স্ত্রী সাহেরা বেগম (৪৫) চারাগুলোতে পানি দিতে গেলে মামুন শেখ ও তার পরিবারের সদস্যরা তাকে গালমন্দ করেন। তাদের অভিযোগ, গাছের চারাগুলো তাদের জমি ঘেঁষে রোপণ করা হয়েছে।

এ ঘটনা জানতে পেরে হাসানুর শেখ ও তার ছেলে হাসিবুল প্রতিবাদ করতে গেলে মামুন শেখ ও তার পরিবারের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাবা-ছেলেকে আহত করেন। পরে হাসানুর শেখের মৃত্যু হয়।

লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম জানান, হতাহত ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। নিহতের মরদেহের ময়নাতদন্তর জন্য নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা