× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহ আমানত বিমানবন্দরের নিরাপত্তায় বড় ত্রুটি পায়নি আইকাও

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ২২:৩১ পিএম

শাহ আমানত বিমানবন্দরের নিরাপত্তায় বড় ত্রুটি পায়নি আইকাও

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থায় বড় ধরনের কোনো ত্রুটি পায়নি আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) অডিট দল।

চার দিনব্যাপী নিরাপত্তা অডিট শেষে সন্তোষ প্রকাশ করেছেন অডিট দলের প্রধান ক্যালাম ভাইন।

বুধবার বিকালে অডিটের সমাপনী দিনে এ তথ্য নিশ্চিত করেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. নুর হোসেন।

তিনি জানান, বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থায় গুরুতর কোনো পর্যবেক্ষণ না থাকায় সন্তোষ প্রকাশ করেছেন আইকাওর অডিট দলের প্রধান। অডিটের বিস্তারিত পর্যবেক্ষণ ও সুপারিশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে উপস্থাপন করা হবে।

এর আগে ১ নভেম্বর আইকাওর চার সদস্যের অডিট দল বিমানবন্দরে নিরাপত্তা অডিট শুরু করে। চার দিনব্যাপী এ কার্যক্রমে নিরাপত্তা সরঞ্জাম, যাত্রী ও দর্শনার্থীদের প্রবেশাধিকার, রানওয়ে, কার্গো টার্মিনালসহ সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করা হয়।

আইকাওর ইউনিভার্সাল সিকিউরিটি অডিট প্রোগ্রাম- কন্টিনিউয়াস মনিটরিং অ্যাপ্রোস (ইউএসএপি-সিএমএ) কর্মসূচির আওতায় এ অডিট অনুষ্ঠিত হয়। শাহ আমানত বিমানবন্দরে এবারই প্রথম আইকাওর তত্ত্বাবধানে নিরাপত্তা অডিট করা হলো।

অডিটে বিমানবন্দরের নিরাপত্তাসংক্রান্ত নথিপত্র, ব্যাগেজ স্ক্যানিং মেশিন, এক্সপ্লোসিভ ট্রেস ডিটেকশন সিস্টেম, মেটাল ডিটেক্টরসহ বিভিন্ন সরঞ্জামের কার্যকারিতা ও রক্ষণাবেক্ষণ পরীক্ষা করা হয়।

পাশাপাশি নিরাপত্তাকর্মীদের প্রশিক্ষণ, সনদ, তল্লাশি কার্যক্রম, সিসিটিভি ফুটেজ, নিরাপত্তা পাস নীতিমালা এবং রানওয়ে ও কার্গো টার্মিনালের নিরাপত্তাব্যবস্থাও খতিয়ে দেখেন অডিট দলের সদস্যরা।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা