× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভিডিএফের জাতীয় নির্বাহী কমিটির সভাপতি আকিল, সম্পাদক শহীদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ২২:২৬ পিএম

ভিডিএফের জাতীয় নির্বাহী কমিটির সভাপতি আকিল আহমেদ ও সম্পাদক শহীদ ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভিডিএফের জাতীয় নির্বাহী কমিটির সভাপতি আকিল আহমেদ ও সম্পাদক শহীদ ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টানা কয়েক দিনের প্রচার-প্রচারণা শেষে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত টানা কয়েক দিনের প্রচার-প্রচারণা শেষে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরামের (ভিডিএফ) জাতীয় নির্বাহী কমিটি নির্বাচন-২০২৬-এর ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। (ভিডিএফ) জাতীয় নির্বাহী কমিটি নির্বাচন-২০২৬-এর ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।


নির্বাচনে সভাপতি পদে ৯৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বরিশাল বিভাগের বরগুনা জেলার যুব সংগঠক আকিল আহমেদ। সাধারণ সম্পাদক পদে ৭৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রংপুর বিভাগের লালমনিরহাট জেলার যুব সংগঠক শহীদ ইসলাম।


বুধবার (৪ নভেম্বর) জাতীয় নির্বাহী কমিটি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. আবুল হোসেনের আদেশক্রমে নির্বাচন কমিশনার নাজিয়া তারান্নুম স্বাক্ষরিত পত্রে এ ফলাফল প্রকাশ করা হয়।


এর আগে সোমবার (২ নভেম্বর) দেশের ৬৪টি জেলায় একযোগে ভিডিএফের জাতীয় নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত বিরতিহীনভাবে অনলাইনে ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণ শেষে বুধবার বিকেলে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।


ঘোষিত ফলাফল অনুযায়ী, জাতীয় নির্বাহী কমিটির সহসভাপতি-১ (কৌশল ও পরিকল্পনা) পদে ঢাকার নাবিলা তাবাসসুম এবং সহসভাপতি-২ (কার্যক্রম ও পরিচালনা) পদে মো. আপেল আলী নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে পাবনার মো. মিঠুন শেখ, কোষাধ্যক্ষ পদে নেত্রকোনার উজ্জ্বল মিয়া, মানবসম্পদ, প্রশাসন ও লজিস্টিকস বিষয়ক সম্পাদক পদে সিলেটের আবদুল্লাহ আল নোমান সানি, মিডিয়া ও জনসংযোগ বিষয়ক সম্পাদক পদে কুমিল্লার মু. তাহসিনুল ইসলাম, পর্যবেক্ষণ, গবেষণা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে চাঁদপুরের এস এম মানজুরুল ইসলাম সাজিদ এবং নারী ও শিশু কল্যাণ বিষয়ক সম্পাদক পদে ময়মনসিংহের নিশাত তামান্না ফারিয়া ইসলাম নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে ঢাকার ফাহমিদা আক্তার নির্বাচিত হয়েছেন।


যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ভলান্টিয়ার্স স্পার্ক আদারস (ভিএসও) সহযোগিতায় পরিচালিত ভিডিএফ বাংলাদেশের তরুণ স্বেচ্ছাসেবকদের একটি জাতীয় নেটওয়ার্ক। দেশের ৬৪টি জেলায় কার্যক্রম পরিচালনাকারী সংগঠনটি যুব নেতৃত্বের বিকাশ, স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি, জলবায়ু সচেতনতা তৈরি এবং তৃণমূল পর্যায়ে টেকসই সামাজিক উন্নয়নে কাজ করছে।


নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, জাতীয় নির্বাহী কমিটির নির্বাচনে দেশের ৬৪টি জেলার মোট ৩ হাজার ৫৪৬ জন নিবন্ধিত ভোটারের মধ্যে ১ হাজার ৯৩৭ জন ভোট দিয়েছেন। সে হিসাবে ভোটদানের হার ৫৪ দশমিক ৬২ শতাংশ। নির্বাচনে ১১টি পদে মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।


প্রকাশিত নির্বাচনী ফলাফল সম্পর্কে কোনো প্রার্থীর আপত্তি, অভিযোগ বা পুনর্বিবেচনার আবেদন থাকলে যথাযথ ব্যাখ্যা, প্রয়োজনীয় তথ্য ও প্রাসঙ্গিক প্রমাণসহ নির্ধারিত সময়ের মধ্যে লিখিতভাবে আপিল দাখিল করা যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা