× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেরানীগঞ্জে একদিনে ৩ মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ২০:৪৯ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

ঢাকার কেরানীগঞ্জে পৃথক স্থান থেকে এক কারখানার শ্রমিকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চুনকুটিয়া হিজলতলা এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

আটিবাজার খাল ও বুড়িগঙ্গা নদীর পোস্তগোলা শ্মশানঘাট এলাকা থেকে অজ্ঞাতপরিচয় আরও দুই যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। তিনটি মৃত্যুর ঘটনায় পৃথক মামলা হয়েছে।

বুধবার সকালে চুনকুটিয়া হিজলতলা এলাকা থেকে মানিক (২২) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

পরিবারের অভিযোগ, নিহত মানিক আমিরাবাগ এলাকায় একটি সিলভার কারখানায় কাজ করতো। মঙ্গলবার বিকেলে কাজে যাওয়ার পরে রাত তিনটার দিকে কারখানা থেকে মোবাইল ফোনে জানানো হয় মানিক অসুস্থ। পরিবারের লোকজন দ্রুত গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে তার শরীরে আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হলে পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করে পুলিশে খবর দেয়।

এছাড়া আজ দুপুরে আটিবাজার খালের পুরাতন রায়েরচর ও বুড়িগঙ্গা নদীর পোস্তগোলা শ্মশানঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত আরও দুই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে নৌপুলিশ। উদ্ধার হওয়া দুটি যুবকেরই বয়স আনুমানিক ১৫ থেকে ২২ বছর। শ্মশান ঘাট থেকে উদ্ধার হওয়া মরদেহ ১৫-১৬ তিন আগের। পরনে ছিল লাল রঙের একটি শর্ট প্যান্ট এবং আটিবাজার এলাকা থেকে উদ্ধার হওয়া যুবকের মরদহটি উলঙ্গ অবস্থায় পাওয়া যায়।

এ সকল ঘটনায় কেরানীগঞ্জ দক্ষিণ ও মডেল থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা