× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হুইপ জি কে গউছের প্রচেষ্টায় তিন উপজেলায় ১৬৯ কোটি টাকার উন্নয়ন প্রকল্প

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ২০:৩১ পিএম

হবিগঞ্জ শহরের ব্যাক রোডের উন্নয়ন কাজ পরিদর্শন করছেন হুইপ আলহাজ জি কে গউছ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হবিগঞ্জ শহরের ব্যাক রোডের উন্নয়ন কাজ পরিদর্শন করছেন হুইপ আলহাজ জি কে গউছ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছের ঐকান্তিক প্রচেষ্টায় হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রায় ১৬৯ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে হুইপের একান্ত সচিব আমিন আল পরভেজ জানান, এসব প্রকল্প বাস্তবায়িত হলে শিক্ষা, যোগাযোগ ও দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। বিশেষ করে বন্যাপ্রবণ এলাকার মানুষের দুর্ভোগ কমার পাশাপাশি গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ১৪০ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ১৬টি প্রাথমিক বিদ্যালয়-কাম-বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ। প্রতিটি বিদ্যালয়-কাম-বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৭৭ লাখ ৪০ হাজার টাকা। এসব স্থাপনা একদিকে যেমন শিক্ষার পরিবেশ উন্নত করবে, অন্যদিকে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের সময় স্থানীয় মানুষের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করবে।

এ ছাড়া ১৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ২২ দশমিক ৭৫ কিলোমিটার সড়ক নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় সরকার বিভাগের বিশেষ বরাদ্দ থেকে ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ পৌরসভা এবং তিনটি উপজেলায় গ্রামীণ সড়ক এইচবিবি (হেরিংবোন বন্ড) পদ্ধতিতে উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে।

অন্যদিকে ১৩ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নে খোয়াই নদীর বাঁধ ভেঙে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত ও সংস্কার করা হচ্ছে। এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ২০ লাখ টাকা ব্যয়ে একই ইউনিয়নের ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক মেরামত ও সংস্কারের কাজ করা হচ্ছে।

স্থানীয় সরকার বিভাগের বিশেষ বরাদ্দে পৃথকভাবে আরও উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে হবিগঞ্জ পৌরসভায় ৪০ লাখ টাকা, হবিগঞ্জ সদর উপজেলায় ১৩ লাখ টাকা, শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৪০ লাখ টাকা, শায়েস্তাগঞ্জ উপজেলায় ১৩ লাখ টাকা এবং লাখাই উপজেলায় ৬৮ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়নকাজ বাস্তবায়িত হচ্ছে।

এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ এলাকার অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা