× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের জটিলতায় সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ

কক্সবাজার অফিস

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ২০:১০ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

ফের জটিলতার কারণে বৃহস্পতিবার কক্সবাজার থেকে সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ। যদিও সকাল থেকে ঘোষণা দেওয়া হয়েছিল সকল দাপ্তরিক অনুমোদন মিলেছে বৃহস্পতিবার থেকে ৩টি জাহাজ সেন্টমার্টিন যাত্রা দেবে। এর ভিত্তিতে জাহাজ কর্তৃপক্ষ টিকিট বিক্রিও শুরু করেছিল। 

বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ৫ শতাধিক টিকিট বিক্রি হলেও বৃহস্পতিবার জাহাজ চলাচল শুরু করা যাচ্ছে না। সেন্টমার্টিনগামী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সরকারি সকল সংস্থার প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর কক্সবাজার জেলা প্রশাসকের সম্মতির জন্য বুধবার সারাদিন প্রচেষ্টা চালানো হয়। কিন্তু সন্ধ্যা পর্যন্ত সম্মতি মেলেনি। ফলে আজ সকাল থেকে যে ৩টি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাট থেকে যাত্রা দেওয়ার কথা ছিল তা হচ্ছে না। ইতোমধ্যে বিক্রি করা টিকিটের যাত্রীরা যখন জাহাজ চলাচল শুরু করবে তখন যেতে পারবেন।

তিনি আশা করছেন, বৃহস্পতিবার সম্মতি পেলে শুক্রবার জাহাজ চলাচল শুরু হবে।

বিষয়টি নিয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নানের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য প্রদানে রাজি হননি।

তবে জেলা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, সেন্টমার্টিনে জাহাজ চলাচলের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তর, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে একটি সমন্বয় সভা করা হবে। এরপরই সিদ্ধান্ত হবে কখন জাহাজ যাচ্ছে। তবে কখন এই সভা আহ্বান করা হচ্ছে তা নিশ্চিত হওয়া যায়নি।

ইতোমধ্যে নৌ পরিবহন অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন পেয়েছে এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ নামের ৩ জাহাজ। অনুমোদনপ্রাপ্ত এই ৩টি জাহাজের ধারণক্ষমতা ২২ শত ৯৮ জনÑ যার মধ্যে এমভি বার আউলিয়া ৮৫০ জন, এমভি কর্ণফুলী ৭৩২ জন, এমভি টেকনাফ ৭১৬ জন ধারণক্ষমতা রয়েছে।

সংশ্লিষ্টদের দেওয়া সময়সূচিমতে, এমভি বার আউলিয়া সকাল ৭টায় কক্সবাজার ঘাট থেকে যাত্রা দেবে আর বেলা আড়াইটায় সেন্টমার্টিন ঘাটে ফিরবে। এমভি কর্ণফুলী সকাল ৭টা ১৫ মিনিটে যাত্রা দিয়ে সেন্টমার্টিন ঘাট থেকে ফিরবে ২টা ১৫ মিনিটে। এমভি টেকনাফ সকাল ৮টা ১৫ মিনিটে যাত্রা দিয়ে সাড়ে ৩টায় সেন্টমার্টিন ঘাট থেকে ফিরবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা