চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১৯:৪৯ পিএম
চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের জামে মসজিদে মীর নাসিরের সুস্থতা চেয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র ও বিএনপির ভাইস-চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিনের রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
বুধবার বাদ আসর নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মীর নাসিরের আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের সঞ্চালনায় মোনাজাতের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।