× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোর নেটওয়ার্কে আসছে রংপুরের ১৯ গ্রামীণ সড়ক

রংপুর অফিস

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১৯:৪২ পিএম

রংপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, মোবাইল অ্যাপস এবং ওয়েব বেজড্ রোড অ্যান্ড স্ট্রাকচার ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার বিষয়ক কর্মশালা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, মোবাইল অ্যাপস এবং ওয়েব বেজড্ রোড অ্যান্ড স্ট্রাকচার ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার বিষয়ক কর্মশালা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুর জেলার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও টেকসই সড়ক নেটওয়ার্ক গড়ে তুলতে ১৯টি গ্রামীণ সড়ককে কোর নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

এর মাধ্যমে গুরুত্বপূর্ণ জনপদ, অর্থনৈতিক ও প্রশাসনিক কেন্দ্রগুলোর মধ্যে যোগাযোগ সহজ করার পাশাপাশি পরিবহন ব্যয় কমানো এবং গ্রামীণ এলাকার মানুষের সেবাপ্রাপ্তি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার দুপুরে রংপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, মোবাইল অ্যাপস এবং ওয়েব বেজড্ রোড অ্যান্ড স্ট্রাকচার ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার বিষয়ক কর্মশালায় এ তথ্য জানানো হয়। পরামর্শক সংস্থা বেটস্ কনসালটিং সার্ভিসের জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী শিমুল কুমার কুণ্ডু জানান, কোর রোড নেটওয়ার্কের প্রতিটি সড়কের মান নির্ধারণ করা হবে সামাজিক, অর্থনৈতিক অবস্থা, রাস্তার পৃষ্ঠ এবং যানবাহন চলাচলের হার ঘিরে। কর্মশালায় কোর নেটওয়ার্কের আওতাধীন সড়কগুলো প্রশস্তকরণ, টেকসই সড়ক নির্মাণ, রক্ষণাবেক্ষণসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নানা সুপারিশ তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মুসার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী এএসএম মহসীন। বিশেষ অতিথির বক্তব্য দেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী কান্তেশ্বর বর্মণ। কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, প্রকৌশলী, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা