× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছয় ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১৮:৫৪ পিএম

বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ছয়টি ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ছয়টি ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নোয়াখালীর সুবর্ণচরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ড্রাগ লাইসেন্স না থাকা ও নবায়ন না করা এবং ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে ছয়টি ফার্মেসিকে মোট এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে এসব জরিমানা করা হয়।

জানা যায়, সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত দুটি এবং হারিছ চৌধুরী বাজারের চারটি ফার্মেসিতে অভিযান চালানো হয়।

জরিমানাকৃত ফার্মেসিগুলো হলো- স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ব্রাদার্স ফার্মেসি, নুর মেডিকেল হল, হারিছ চৌধুরী বাজারের জনসেবা ফার্মেসি, নিউ সেবা মেডিকেল হল, ভাই ভাই মেডিকেল হল ও দেবনাথ ফার্মেসি।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় নোয়াখালী জেলা ওষুধ তত্ত্বাবধায়ক আয়েশা সিদ্দিকা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন চর জব্বার থানা-পুলিশের সদস্যরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা