× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রেন দেখেই রেললাইনে শুয়ে পড়েন নারী

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১৮:৩৫ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে রুনা লায়লা (৪৭) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। বুধবার সকালে পার্বতীপুর-সৈয়দপুর রেলপথে এ ঘটনা ঘটে। নিহত রুনা লায়লা নীলফামারীর সৈয়দপুর উপজেলার নতুন বাবুপাড়া মহল্লার আব্দুল আউয়ালের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘ সময় ধরে পার্বতীপুর-সৈয়দপুর রেলপথের রহমতনগর এলাকায় রেললাইনের পাশে অবস্থান করছিল ওই নারী। বেলা ১১টার দিকে সৈয়দপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী ট্রেনটি দেখতে পেয়ে রেললাইনে শুয়ে পড়ে। মুহূর্তেই ট্রেনের কাটা পড়ে দেহ থেকে মাথা আলাদা হয়ে যায়। খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে তার সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে জাতীয় পরিচয়পত্র পাওয়ার মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। তিনি সৈয়দপুর উপজেলায় একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন।

পার্বতীপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) অমিত পার্থ সরকার জানান, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও আলামত দেখে প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দশে পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা