× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ লাখ টাকার চুক্তিতে যুবদল নেতা সাকেরকে হত্যা

মাগুরা প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১৮:৩১ পিএম

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬ ১৯:১৭ পিএম

মাগুরা পুলিশ লাইনসের ড্রিল শেডে সংবাদ সম্মেলনে করেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাগুরা পুলিশ লাইনসের ড্রিল শেডে সংবাদ সম্মেলনে করেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাগুরার রামনগর বাজারে স্বর্ণ ডাকাতির সঙ্গে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেন হত্যাকাণ্ডের যোগসূত্র পেয়েছে পুলিশ। ডাকাতির স্বর্ণের ভাগবাঁটোয়ারা নিয়ে বিরোধের জেরে ২০ লাখ টাকা চুক্তিতে সাকেরকে হত্যার পরিকল্পনা করা হয়।

এ ঘটনায় ডাকাতি ও হত্যা মামলায় মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ৬১ ভরি ৬ আনা স্বর্ণ, দুটি মোটরসাইকেল, একটি টয়োটা গাড়ি, একটি বুলেট ও একটি খালি কার্তুজ। বুধবার দুপুরে মাগুরা পুলিশ লাইনসের ড্রিল শেডে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

মামলা সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর দুপুর ১২টা ৫০ মিনিটে মাগুরা সদর উপজেলার রামনগর বাজারে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে একদল ডাকাত ১৫০ ভরি স্বর্ণ ও নগদ ৬০ হাজার টাকা লুট করে। এ ঘটনায় দায়ের করা ডাকাতি মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের তদন্তে উঠে এসেছে, স্বর্ণ ডাকাতির পর মাগুরা নতুন ট্রাক টার্মিনালে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মারুফ হোসেন এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনের মধ্যে একটি গোপন বৈঠক হয়। সেখানে ডাকাতির স্বর্ণ ভাগাভাগি নিয়ে তাঁদের মধ্যে হাতাহাতি ও বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে গোলাম জাহিদ সাকেরকে পাঁচ লাখ টাকা দেওয়ার জন্য মারুফকে নির্দেশ দেন। মারুফ ওই টাকা পরিশোধ করলেও স্বর্ণের ভাগ বাবদ সাকের আরও অর্থ দাবি করতে থাকেন। এতে ক্ষুব্ধ হয়ে মারুফ তাঁকে হত্যার সিদ্ধান্ত নেন।

পরবর্তীতে সাকেরকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নে গোলাম জাহিদ মারুফকে ২০ লাখ টাকা দেন। মারুফের স্বীকারোক্তি অনুযায়ী, এর মধ্যে ১৮ লাখ টাকা ভাড়াটে খুনিকে দেওয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত ৬ অক্টোবর দুপুরে মাগুরা সদর উপজেলার রামনগর বাজারে ডিবি পুলিশ পরিচয়ে একদল ডাকাত ১৫০ ভরি স্বর্ণ ও ৬০ হাজার টাকা লুট করে। এ ঘটনায় দায়ের করা মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে জানা যায়, ডাকাতির পর স্বর্ণ ভাগাভাগি নিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মারুফ হোসেন ও সাকের হোসেনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে সাকেরকে হত্যার পরিকল্পনা করা হয়। এ পরিকল্পনা বাস্তবায়নে গোলাম জাহিদ মারুফকে ২০ লাখ টাকা দেন। এর মধ্যে ১৮ লাখ টাকা ভাড়াটে খুনিকে দেওয়া হয়।

গত ২১ অক্টোবর ভোরে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল পরিবহনের কাউন্টারে কর্মরত অবস্থায় সাকেরকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার স্ত্রী হত্যা মামলা করেন। মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তার গোলাম জাহিদ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ তদন্তে কোনো রাজনৈতিক চাপ ছিল না; বরং নিরপেক্ষভাবে তদন্তকাজ চালিয়ে যাওয়ার নির্দেশনা ছিল। হত্যাকাণ্ডে জড়িত আরও দুজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা