× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মরিয়মনগর সড়ক এখন মারণফাঁদ, ভোগান্তিতে হাজারো মানুষ

অর্ণব মল্লিক, কাপ্তাই (রাঙামাটি)

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১৬:১৯ পিএম

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মরিয়মনগর থেকে লিচুবাগান পর্যন্ত অংশটি দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে বেহাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মরিয়মনগর থেকে লিচুবাগান পর্যন্ত অংশটি দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে বেহাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মরিয়মনগর থেকে লিচুবাগান পর্যন্ত অংশটি দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে বেহাল। সড়কের পিচ ও খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য খানাখন্দের। ব্যস্ততম এই সড়কটি এখন প্রতিদিনের যাতায়াতে সাধারণ মানুষের জন্য এক আতঙ্কের নাম ও মারণফাঁদে রূপ নিয়েছে। 

সরেজমিনে দেখা যায়, এই গুরুত্বপূর্ণ সড়কে প্রতিদিন শত শত যানবাহন ও হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। শিক্ষক, শিক্ষার্থী, চাকরিজীবীসহ বিভিন্ন পেশার মানুষ প্রতিদিনের কর্মস্থলে যাতায়াতের জন্য এই সড়কটি ব্যবহার করে। এ ছাড়া স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী এবং অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও এই সড়কটি অন্যতম প্রধান মাধ্যম। কিন্তু সড়কের বর্তমান বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। 

স্থানীয়দের অভিযোগ, রাতের বেলা বা বৃষ্টির সময় গর্তগুলো পানিতে ভরে যাওয়ায় চালকরা গর্তগুলো দেখতে না পাওয়ায় দুর্ঘটনার শিকার বহুগুণ বেড়ে গেছে। এতে প্রায়ই প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনাও ঘটে চলেছে।

এ বিষয়ে জানতে চাইলে সড়কটির দায়িত্বে থাকা চট্টগ্রাম জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ ইউনুছ জানান, বর্তমানে সড়কটি মেরামতে প্রাক্কলন কাজ সম্পন্ন হয়েছে। পরবর্তী সময়ে বাজেট অনুমোদন হলে দুই মাসের মধ্যেই সড়কটি মেরামতকাজ শুরু করা হতে পারে।

এদিকে জরুরি ভিত্তিতে এই গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কারকাজ শুরু না করলে যেকোনো সময় আরও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তাই জনদুর্ভোগ লাঘব ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও ভুক্তভোগী পথচারীরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা