× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাঠের তক্তায় ঝুঁকিপূর্ণ পারাপার, সংস্কারের নেই উদ্যোগ

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১৬:১৭ পিএম

দাগনভূঞার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের নয়ানপুর গ্রামের মৌলভী বাজার থেকে প্রতাপপুর পাকা সংযোগ সড়কে অবস্থিত কালভার্টটির দুই পাশে ভেঙে বড় গর্ত তৈরি হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দাগনভূঞার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের নয়ানপুর গ্রামের মৌলভী বাজার থেকে প্রতাপপুর পাকা সংযোগ সড়কে অবস্থিত কালভার্টটির দুই পাশে ভেঙে বড় গর্ত তৈরি হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনীর দাগনভূঞায় একটি ভাঙা কালভার্ট এখন এলাকাবাসীর জন্য এখন মারণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। কালভার্টের দুই পাশে বড় গর্ত সৃষ্টি হওয়ায় কাঠের তক্তার পাটাতনের ওপর ভর করে চলাচল করছে মানুষ ও যানবাহন। 

দীর্ঘদিন যাবৎ এমন বিপজ্জনক পরিস্থিতিতে চলাচল করলেও এখনও শুরু হয়নি সংস্কারকাজ। এতে চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, কৃষকসহ স্থানীয় বাসিন্দারা।

সরজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের নয়ানপুর গ্রামের মৌলভী বাজার থেকে প্রতাপপুর পাকা সংযোগ সড়কে অবস্থিত কালভার্টটির দুই পাশে ভেঙে বড় গর্ত তৈরি হয়েছে। ভাঙা অংশে কাঠের তক্তার পাটাতন দিয়ে কোনোভাবে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। তবে এতে যেকোনো সময় বড় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। বিশেষ করে রাতে কালভার্টটি দিয়ে পারাপার হতে গিয়ে বিপাকে পড়তে হয় পথচারী ও যানবাহনের চালকদের।

স্থানীয় বাসিন্দারা জানায়, দীর্ঘদিন ধরে কালভার্টটি বেহাল। প্রতিদিন এ পথে চলাচল করতে গিয়ে ঝুঁকি নিতে হচ্ছে সাধারণ মানুষকে। প্রতাপপুর উচ্চ বিদ্যালয় ও সেকান্দরপুর বশিরিয়া মাদ্রাসার শিক্ষার্থীদেরও নিয়মিত এই কালভার্ট দিয়ে পার হতে হয়। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে তারা।

এ বিষয়ে কথা বলতে গেলে পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের প্রশাসক মোহাম্মদ আতাউর রহমান মজুমদার বলেন, ‘আপনার মাধ্যমে বিষয়টি জেনেছি। আমি সরেজমিনে গিয়ে দেখে কালভার্ট ও রাস্তা সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলব।’

জানতে চাইলে দাগনভূঞা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাসুম বিল্লাহ বলেন, কালভার্টের বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয়রা জানায়, দুর্ঘটনার অপেক্ষা না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কালভার্টটি সংস্কার ও সড়কটি চলাচলের উপযোগী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা