× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ

কক্সবাজার অফিস

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১৫:৪৬ পিএম

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬ ১৫:৪৭ পিএম

কক্সবাজার থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ নানা জটিলতা এড়িয়ে চলাচল শুরু করছে বৃহস্পতিবার সকাল থেকে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজার থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ নানা জটিলতা এড়িয়ে চলাচল শুরু করছে বৃহস্পতিবার সকাল থেকে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজার থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ নানা জটিলতা এড়িয়ে চলাচল শুরু হচ্ছে বৃহস্পতিবার সকাল থেকে।

সবকিছু ঠিক থাকলে অনুমতি পাওয়া ৩টি জাহাজ বৃহস্পতিবার সকালে পর্যায়ক্রমে সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা করবে। এই ৩টি জাহাজ হচ্ছে, এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলি ও এমভি টেকনাফ।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন দ্বীপ পর্যটকের জন্য উন্মুক্ত হলেও নানা জটিলতার কারণে জাহাজ চলাচল শুরু হয়নি। সরকারি সকল সংস্থার প্রয়োজনীয় অনুমোদন প্রাপ্তির পর কক্সবাজার জেলা প্রশাসকের সম্মতিতে বৃহস্পতিবার সকাল থেকে এই ৩টি জাহাজ কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা করবে বলে জানিয়েছেন সেন্টমার্টিনগামী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর।

তিনি জানান, পর্যটকের সংখ্যা যতই হোক, প্রস্তুতি যাত্রা শুরু হচ্ছে বৃহস্পতিবার সকাল থেকে। ইতোমধ্যে নৌপরিবহন অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদনপ্রাপ্ত এই ৩টি জাহাজের ধারণ ক্ষমতা ২২ শত ৯৮ জন। যার মধ্যে এমভি বার আউলিয়া ৮৫০ জন, এমভি কর্ণফুলি ৭৩২ জন, এমভি টেকনাফ ৭১৬ জন ধারণ ক্ষমতা রয়েছে। সংশ্লিষ্টদের দেওয়া সময় সূচি মতে, এমভি বার আউলিয়া সকাল ৭টায় কক্সবাজার ঘাট থেকে যাত্রা করবে আর বিকাল আড়াইটায় সেন্টমার্টিন ঘাট ফিরবে। এমভি কর্ণফুলি সকাল ৭টা ১৫ মিনিটে কক্সবাজার ঘাট থেকে যাত্রা দিয়ে সেন্টমার্টিন ঘাট থেকে ফিরবে ২টা ১৫ মিনিটে। এমভি টেকনাফ সকাল ৮টা ১৫ মিনিটে কক্সবাজার ঘাট থেকে যাত্রা করে সাড়ে ৩টায় সেন্টমার্টিন ঘাট থেকে ফিরবে।

সরকার সংশোধিত নির্দেশনা অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত সাড়ে চার মাস পর্যটকরা দ্বীপে যাতায়াতের পাশাপাশি রাত্রিযাপনও করতে পারবেন। তবে দ্বীপে যেতে প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে। পাশাপাশি আগের মতোই ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট নিয়ে ভ্রমণ করতে হবে।

দৈনিক সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটককে দ্বীপে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে আগের বছরের প্রজ্ঞাপনে আরোপিত বিধিনিষেধ মতে রাতে সমুদ্রসৈকত ও তৎসংলগ্ন এলাকায় আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি এবং বারবিকিউ পার্টির আয়োজন নিষিদ্ধ।

কেয়াবনে প্রবেশ এবং কেয়া ফল সংগ্রহ, ক্রয়-বিক্রয়ও করা যাবে না। এ ছাড়া সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, শামুক, ঝিনুক, তারামাছ, রাজকাঁকড়া, সামুদ্রিক ঘাস ও শৈবালসহ দ্বীপের জীববৈচিত্র্যের ক্ষতি করা নিষিদ্ধ। সমুদ্রসৈকতে মোটরসাইকেল ও সি-বাইকের মতো যানবাহন চলাচলও নিষিদ্ধ থাকবে।

কক্সবাজার থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ নানা জটিলতা এড়িয়ে চলাচল শুরু হচ্ছে বৃহস্পতিবার সকাল থেকে।সবকিছু ঠিক থাকলে অনুমতি পাওয়া ৩টি জাহাজ বৃহস্পতিবার সকালে পর্যায়ক্রমে সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা করবে।

এই ৩টি জাহাজ হচ্ছে, এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলি ও এমভি টেকনাফ।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন দ্বীপ পর্যটকের জন্য উন্মুক্ত হলেও নানা জটিলতার কারণে জাহাজ চলাচল শুরু হয়নি। সরকারি সকল সংস্থার প্রয়োজনীয় অনুমোদন প্রাপ্তির পর কক্সবাজার জেলা প্রশাসকের সম্মতিতে বৃহস্পতিবার সকাল থেকে এই ৩টি জাহাজ কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা করবে বলে জানিয়েছেন সেন্টমার্টিনগামী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর।

তিনি জানান, পর্যটকের সংখ্যা যতই হোক, প্রস্তুতি যাত্রা শুরু হচ্ছে বৃহস্পতিবার সকাল থেকে। ইতোমধ্যে  নৌপরিবহন অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদনপ্রাপ্ত এই ৩টি জাহাজের ধারণ ক্ষমতা ২২ শত ৯৮ জন। যার মধ্যে এমভি বার আউলিয়া ৮৫০ জন, এমভি কর্ণফুলি ৭৩২ জন, এমভি টেকনাফ ৭১৬ জন ধারণ ক্ষমতা রয়েছে।

সংশ্লিষ্টদের দেওয়া সময় সূচি মতে, এমভি বার আউলিয়া সকাল ৭টায় কক্সবাজার ঘাট থেকে যাত্রা করবে আর বিকাল আড়াইটায় সেন্টমার্টিন ঘাট ফিরবে। এমভি কর্ণফুলি সকাল ৭টা ১৫ মিনিটে কক্সবাজার ঘাট থেকে যাত্রা দিয়ে সেন্টমার্টিন ঘাট থেকে ফিরবে ২টা ১৫ মিনিটে। এমভি টেকনাফ  সকাল ৮টা ১৫ মিনিটে কক্সবাজার ঘাট থেকে যাত্রা করে সাড়ে ৩টায় সেন্টমার্টিন ঘাট থেকে ফিরবে।

সরকার সংশোধিত নির্দেশনা অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত সাড়ে চার মাস পর্যটকরা দ্বীপে যাতায়াতের পাশাপাশি রাত্রিযাপনও করতে পারবেন। তবে দ্বীপে যেতে প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে। পাশাপাশি আগের মতোই ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট নিয়ে ভ্রমণ করতে হবে। দৈনিক সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটককে দ্বীপে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে আগের বছরের প্রজ্ঞাপনে আরোপিত বিধিনিষেধ মতে রাতে সমুদ্রসৈকত ও তৎসংলগ্ন এলাকায় আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি এবং বারবিকিউ পার্টির আয়োজন নিষিদ্ধ। কেয়াবনে প্রবেশ এবং কেয়া ফল সংগ্রহ, ক্রয়-বিক্রয়ও করা যাবে না।

এ ছাড়া সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, শামুক, ঝিনুক, তারামাছ, রাজকাঁকড়া, সামুদ্রিক ঘাস ও শৈবালসহ দ্বীপের জীববৈচিত্র্যের ক্ষতি করা নিষিদ্ধ। সমুদ্রসৈকতে মোটরসাইকেল ও সি-বাইকের মতো যানবাহন চলাচলও নিষিদ্ধ থাকবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা