মাগুরা প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১৩:৪০ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৬ ১৩:৪২ পিএম
মাগুরা পৌরসভায় ট্রেড লাইসেন্সের সঙ্গে অতিরিক্ত উৎস কর বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মাগুরা পৌরসভায় ট্রেড লাইসেন্সের সঙ্গে অতিরিক্ত উৎস কর বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে পৌরসভার অতিরিক্ত গৃহকর (হোল্ডিং ট্যাক্স) নির্ধারণে যৌক্তিক হার নির্ধারণ, ড্রেন ও রাস্তা পরিষ্কার এবং দোকানের সামনে ময়লা-আবর্জনা অপসারণসহ নাগরিক সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
বুধবার দুপুরে মাগুরা জেলা
বণিক সমিতির আয়োজনে পৌরসভার মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন
ব্যবসায়ী ও স্থানীয় ব্যক্তিরা অংশ নেন।
মানববন্ধনে প্রদর্শিত
ব্যানারে ব্যবসায়ীরা তাদের তিনটি প্রধান দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে,
হোল্ডিং ট্যাক্স আদায়ে যৌক্তিক হার নির্ধারণ, ড্রেন ও রাস্তা পরিষ্কার এবং
দোকানের সামনের ময়লা-আবর্জনা অপসারণ নিশ্চিত করা। পাশাপাশি পৌর এলাকায় পর্যাপ্ত
লাইটপোস্ট স্থাপনেরও দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন,
পৌরসভার কর ও ট্রেড লাইসেন্স ফি নির্ধারণে নাগরিক ও ব্যবসায়ীদের সামর্থ্য এবং
বাস্তবতা বিবেচনা করতে হবে। অযৌক্তিকভাবে কর ও ফি বাড়িয়ে ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত
আর্থিক চাপ সৃষ্টি করা গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে পৌরকর আদায়ের পাশাপাশি নাগরিক
সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
তারা অবিলম্বে অতিরিক্ত কর ও ট্রেড লাইসেন্স ফি বাতিল করে যৌক্তিক হারে পুনর্নির্ধারণ এবং পৌরসভার সেবার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।